‘অশুভ শক্তি থেকে রক্ষা পাক সৌমিত্র’, স্বামীর ‘মঙ্গল’ কামনায় পুজো দিলেন সুজাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘অশুভ শক্তি থেকে রক্ষা পাক সৌমিত্র’, সামনেই একুশের নির্বাচন। এই নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকছেন বঙ্গবাসী। কয়েকদিন আগেই বিজেপিকে ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল। এদিকে দলে যোগ দেওয়ার পরেই রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে বউ চুরির অভিযোগ তুলে সরব হন সৌমিত্র। সেইসঙ্গে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান সুজাতাকে সৌমিত্র। এদিকে উত্তরবঙ্গ সফরে রয়েছে সুজাতা।  সেখানকার এক মন্দিরে সৌমিত্রর জন্য পুজো দিলেন।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটক,মৃত কমপক্ষে ১৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এদিন পুজো শেষে বেরিয়ে জানান, সৌমিত্রর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। ভগবানের কাছে কামনা করেছেন যেন সুস্থ থাকেন বিজেপি নেতা। অশুভ শক্তি থেকে যেন রক্ষা পান সৌমিত্র, এই প্রার্থনাও করেছেন সুজাতা বলে জানা গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী সুজাতা বলেন, “সম্পর্কের শুরুতেও তাঁর জন্য কামনা করেছি। যখন এতগুলো বছর একসঙ্গে ছিলাম তখনও কামনা করেছি। আজকেও তাই কামনা করি আর আগামী দিনেও তাই কামনা করব।”

এরপর যখন তাঁকে প্রশ্ন করা হয় যে সৌমিত্রর সঙ্গে আর ফোনে কথা হয় কিনা তখন তিনি বলেন, “সৌমিত্র হয়ত, কর্মব্যস্ততায় ফোন করার সময় পান না। কিন্তু অনেককে দিয়ে ফোন করাচ্ছেন। সংবাদ মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ করায় হয়ত তাঁর ফোন করার সৎ সাহস নেই।”

 প্রসঙ্গত, কুনাল ঘোষ এবং সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে ফিরে সুজাতা জানান, বিজেপিতে সম্মান মর্যাদা নেই বললেন সুজাতা। প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সৌমিত্র খাঁ তথা বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতিকে নিয়ে তার মন্তব্য, “কে বলতে পারে আগামী দিনে বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দেবেন না!”

‘অশুভ শক্তি থেকে রক্ষা পাক সৌমিত্র’, সুজাতা বলেন মূলত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়াই মানতে পারেন নি তিনি। মনে করিয়ে দেওয়া ভাল, গত লোকসভা নির্বাচনের সময় নিজের এলাকাতে ঢুকতেই পারেন নি সৌমিত্র খাঁ। কার্যত একা লড়ে সৌমিত্র কে জিতিয়ে ছিলেন সুজাতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর