করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী! ভর্তি রয়েছেন হাসপাতলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী! বেশ কিছু উপসর্গ থকায় মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ভর্তি হয়েছেন হাসপাতলে। আপাতত তাঁকে হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আর পড়ুনঃ শেষ মুহুর্তে শুভ্রাংশু কে টিপস মুকুলের, জিতলে বিজেপি-র মুখ্যমন্ত্রী……

- Advertisement -

উল্লেখ্য,গত বছর তার গাড়ির চালক করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই সময় নিজেকে দিন সাতেকের কোয়ারেনটিন করেছিলেন সুজন। টেস্ট করার পর অবশ্য সুজনের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।সেই সময় তিনি চালকের সঙ্গে এক গাড়িতে ঘোরাঘুরি করায় সাবধানতা অবলম্বন করার জন্যই সাত দিনের কোয়ারেনটিনে ছিলেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী। গত ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে যাদবপুরে। তারপর জেলায় জেলায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। তবে রাজ্য জুড়ে করোনার বাড়াবাড়ির কারনে  বামেরই প্রথম সিদ্ধান্ত নেয় যে তারা বড় রোড শো, জনসভা করবে না। বরং নেটমাধ্যম ও সরকারি প্রচারমধ্যমে বাকি প্রচার সারবে।

করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী! এর আগেও করোনায় আক্রান্ত হয়েছেন দুই পলিটব্যুরো সদস্য। তবে আপাতত সুস্থ আছেন তাঁরা।সূত্রের খবর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে, তবে এই মুহুর্তে  স্থিতিশীল অবস্থা সুজন চক্রবর্তীর। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর