করোনা পজিটিভ শুনে আত্মঘাতী রাজ্যের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পজিটিভ শুনে আত্মঘাতী রাজ্যের এক অবসরপ্রাপ্ত কর্মী। মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বারাসাত। আত্মঘাতী কর্মীর বয়েস হয়েছিল ৬৭ বছর। বারাসাতের নবপল্লীর বাসিন্দা নিরঞ্জন রায়চৌধুরীর নিজের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে এদিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিছু শারীরিক সমস্যা নিয়ে নিরঞ্জনবাবুকে কয়েক দিন আগে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় । ২ দিন আগে তিনি ছাড়া পান নার্সিংহোম থেকে। ডিসচার্য করার আগে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার রিপোর্ট আসে পজিটিভ।

আরও পড়ুনঃ লাগামহীন সংক্রমণ দুই মেদিনীপুরে। করনাবিদ্ধ ঝাড়গ্রাম, পুরুলিয়াও।

Shamim Ahamed Ads

করোনা পজিটিভ শুনে আত্মঘাতী রাজ্যের এক অবসরপ্রাপ্ত কর্মী। এই রিপোর্টের খবর পেয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন নিরঞ্জন বাবু। আর ফলশ্রুতি হিসেবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। উল্লেখ্য সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরে গড়ে ৪০-৫০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাঁর মধ্যে এই আত্মহত্যার ঘটনা উদ্বেগ আরও বাড়াল।

রাজ্যের মধ্যে কলকাতার পরেই সব থেকে সংক্রামিত প্রয়াত নিরঞ্জন রায়চৌধুরীর জেলা উত্তর ২৪ পরগণা। গতকালের বুলেটিন অনুযায়ী সংক্রামিত হয়েছেন ৬৪২ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১০৯ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৫ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬২ জন। জেলাতে এখন চিকিত্‍সাধীন রয়েছেন ৫ হাজার ৫৩২ জন।

অন্যদিকে, গতকালের বুলেটিনে বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছিল করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৭৪ জন। ৩ হাজার ৭৪ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৪৩২। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ২১৯ জন। যা গতকালে থেকে ৩৬৯ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৭৭ জনের। মৃত ২ হাজার ৩৭৭ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৮ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৪৭ জন। আজকের ২ হাজার ৬৪৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজার ৮৩৬ জন।

বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৩৪ হাজার ২১৪ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৮২ হাজার ৪৮২ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১৪ হাজার ২৫০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৮৪ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৩.৯১ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন সার্বিক পরিসংখ্যান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত