Double Chin: ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডাবল চিনের সমস্যায় ভুগছেন? সুন্দর মুখের চাবিকাঠি লুকিয়ে থাকে সুন্দর, সুগঠিত চোয়ালে। কিন্তু অনেক সময় ডাবল চিন বা থলথলে থুতনি নিয়ে সমস্যায় পড়তে হয়। দেখতে খুব খারাপ লাগছে? ডবল চিনের সমস্যা ভোগাচ্ছে? মাথা ঠান্ডা করুন, ডবল চিন দূর করার কতগুলো সহজ পথ আছে। প্রথম থেকে সতর্ক হলে এমন সমস্যায় পড়তে হয় না। তবে এই সমস্যা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। কয়েকটি ‘ফেসিয়াল এক্সারসাইজ’ করলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ২ দেহ, ২ সপ্তাহে ৫ পড়ুয়ার আত্মহত্যা নিয়ে তোলপাড় তামিলনাড়ুতে

৩০ বছরের কোঠায় পৌঁছে গেলেই শরীরে ফ্যাট জমে। সঙ্গে সঙ্গে মুখের পেশির স্থিতিস্থাপকতাও কমে। তা ঝুলে যায়। তাই সময় থাকতেই রাশ টানুন খাওয়াদাওয়ায়। এতে উপকার হবে। সঙ্গে অবশ্যই ব্যায়াম করুন। তাতে ডবল চিন (Double Chin) তৈরি হবে না। ডবল চিন থাকলে তা ধীরে ধীরে কমে যাবে। তাই ফেসিয়াল এক্সারসাইজ করলে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং এতে বলিরেখাও কম পড়ে।

ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য
ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

ডাক্তারি পরিভাষায় ডাবল চিনকে বলা হয় সাবমেন্টাল ফ্যাট। এটা তখনই তৈরি হয় যখন বাড়তি মেদ থুতনির নীচে এবং ঘাড়ের চারপাশে জমা হয়। বেশিরভাগ সময়ে ওজন বাড়লে এই সমস্যা দেখা যায়। ডাবল চিন হলে মুখ অনেক ভরাট দেখায়। রূপচর্চার পরিপ্রেক্ষিতে দেখলে ডাবল চিন কেউই পছন্দ করেন না। কারণ প্রচলিত ধারণা অনুযায়ী ডাবল চিন থাকলে দেখতে খারাপ লাগে।

একটা ছোট্ট টেনিস বা ক্রিকেট বল দিয়ে এই এক্সারসাইজ করা যায়। বলটি থুতনির নীচে রেখে সেখানে চাপ দিতে হবে। ২৫ থেকে ৩০ মিনিট এই এক্সারসাইজ করতে হবে। একটা ৯-১০ ইঞ্চি বল নিয়ে এই এক্সারসাইজ করা যেতে পারে।

ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

জিভের এক্সারসাইজ : এখানে কাজে লাগাতে হবে জিভের পেশিকে। জিভ গুটিয়ে নিয়ে সামনে স্ট্রেচ করতে হবে। তারপর ডাইনে বাঁয়ে ঘোরাতে হবে এবং জিভ দিয়ে নাক ধরার চেষ্টা করতে হবে।

চিউইং গাম এক্সারসাইজ : শুনতে অদ্ভুত লাগলেও চিউইং গাম চিবানো সবচেয়ে ভাল এক্সারসাইজ। ক্রমাগত গাম চিবোতে থাকলে মুখ এবং থুতনির পেশি ওঠানামা করে ফলে থুতনির মেদ কমে যায়।

ঠোঁট সরু করে উ এবং ই উচ্চারণ করতে হবে। একটু ছড়িয়ে বা বলা যায় জোর দিয়ে এই উচ্চারণ করার চেষ্টা করতে হবে, যাতে গাল এবং থুতনির পেশিতে টান পড়ে। এটা অত্যন্ত সহজ একটি ব্যায়াম। যা দিনে রাতে যে কোনও সময় করা যায়।

ভুরুর এক্সারসাইজ : দুই আঙুল দুই ভুরু যেখানে শুরু হয়েছে সেখানে রাখতে হবে।অল্প করে চাপ দিতে হবে এবং ভুরু উপরে তুলতে হবে।

ফেস লিফট : মুখ হাঁ করে নাকের পাটা ফোলাতে হবে। দশ সেকেন্ড করে এই এক্সারসাইজ করতে হবে।

ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য
ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

হাসির এক্সারসাইজ :পূর্ণ হাসিও কিন্তু একটা ভালো এক্সারসাইজ। তাই হাসি বন্ধ করলে চলবে না।

কপালের এক্সারসাইজ : হাতের তালু দিয়ে চেপে ভুরু তুলতে হবে। এমন ভাবে তুলতে হবে যেন কেউ চমকে গিয়েছে বা রেগে গিয়েছে। এতে কপালে বলিরেখা পড়বে কম।

মুখের এক্সারসাইজ : দুটো ঠোঁট চিপে মাছের মতো করে সেটা ডান ও বাঁয়ে বেঁকাতে হবে।

ডাবল চিন এক্সারসাইজ : মুখ সোজা রেখে নীচের চোয়াল সামনে এগিয়ে আনতে হবে। এটা দশ সেকেন্ড করতে হবে।

ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

ডাবল চিনের সমস্যায় ভুগছেন? মুখের এই ব্যয়ামেই ফিরবে সৌন্দর্য

ব্যায়ামগুলি করলেই যে রাতারাতি ফল পাবেন তা কিন্তু না, একটু ধৈর্য ধরে ব্যায়াম করে যেতে হবে। সেই সঙ্গে পুরো শরীরের ওজন কমানোর প্রতিও নজর দিতে হবে। এই সময়টুকুর মধ্যে ডবল চিনের কারণে বিশ্রী লাগার থেকে বাঁচতে মেকআপের সাহায্য নিতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত