নির্দেশ ছাড়াই খোলা হল প্যান্ডেল, কাদের চাপে উঠছে জুনিয়র চিকিৎসকদের ধর্নাবস্থান?

নির্দেশ ছাড়াই খোলা হল প্যান্ডেল, কাদের চাপে উঠছে জুনিয়র চিকিৎসকদের ধর্নাবস্থান? দিও ডেকোরেটর কর্তৃপক্ষের দাবি তাদের উপর নির্দেশ রয়েছে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি নিয়ে যে বিক্ষোভ অবস্থান তা গিয়ে পড়েছে ১০ দিনে। আর এর মধ্যেই খোলা হল জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চ। তবে যেমনটা জানা গেছে চিকিৎসকদের অনুমতি ছাড়াই খোলা হয় এই মঞ্চ। ম্যাটাডরে করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাখা, টেবিল থেকে শুরু করে একাধিক সামগ্রী। তবে সবটাই ঘটছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনুমতি ছাড়াই। যদিও ডেকোরেটর কর্তৃপক্ষের দাবি তাদের উপর নির্দেশ রয়েছে এখান থেকে মাল সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে।

একাধিক দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তা টানা ১০ দিনে পড়ল। এর মধ্যে নানা টানা পড়েন কাটিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে তাদের যে ৫ দফার দাবি ছিল ্তারমধ্যে অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার। যার মধ্যে ছিল সিপি বিনীত গয়েলের পদত্যাগ সহ ডিসি নর্থ এর বদলি। আর সেই সমস্ত দাবি মেনে নিয়ে মঙ্গল বারই এ বিষয়ে পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর পরেও জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান বিক্ষভেই অনড় রইল।শেষ দুই দাবিতে অনড়। আর এই দুই দাবি নিয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত নবান্নে বৈঠকের পরও কাটল না জট। অভিযোগ বৈঠকে মিনিটস চেয়েছিলেন তারা কিন্তু সেটাও দেননি মুখ্য সচিব শুধু দিয়েছেন মৌখিক আশ্বাস। শেষ দুই দাবি যথাযথ বলে মান্যতা দিলেও লিখিত দিতে আপত্তি সরকারের।

বুধবার সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। এরপর কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই সময় লাগলো রাত ১২ টা। থ্রেট কালচার বন্ধ হওয়া থেকে চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত বাকি ৩ দফার দাবি নিয়ে অনড় থাকল জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে হঠাৎ আজ বৃহস্পতিবার ধর্না মঞ্চ খোলা শুরু হলে তৈরি হয়য় জল্পনা। মণ্ডপ খোলা নিয়ে ডেকোরেটর কর্তৃপক্ষের দাবি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত জিনিস খুলে অন্যত্র নিয়ে যাওয়ার। যদিও আন্দোলনকারীদের অনুমান তাদেরকে উপর থেকে কোন চাপ দেওয়া হয়েছে যে কারণেই এই ধর্না মঞ্চ খুলতে তৎপর হয়েছেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর