নজরবন্দি ব্যুরোঃ অসুস্থ সাধন পাণ্ডে, তাই তাঁর স্থলাভিষিক্ত করা হল সুব্রত মুখোপাধ্যায় কে। আপাতত প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে দফতরহীন মন্ত্রী হয়েই থাকবেন। পঞ্চায়েত মন্ত্রী তথা রাজ্যের বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় কে বাড়তি দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বিহার থেকে কলকাতায় পাখি পাচার, মালদায় উদ্ধার প্রচুর টিয়া পাখি!
মানিকতলার বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পাণ্ডে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। মূলত ২০২১ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট জনিত কারনে ভুগছিলেন সাধন।
অস্বাভাবিক রক্তচাপের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে। কাশি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। অসুস্থ সাধন পাণ্ডে ভেন্টিলেশনেও ছিলেন একটা সময়। চিকিৎসকরা জানান মানিকতলার বিধায়কের সিওপিডি এবং রেনাল সমস্যা রয়েছে। পরে কিছুটা সুস্থ হলেও গুরুত্বপূর্ণ দফতরের কাজ সামলানোর মত অবস্থাতে ফেরেননি তিনি।
মন্ত্রীর অনুপস্থিতিতে ক্রেতা সুরক্ষা দফতর অভিভাবকহীন হয়ে পড়েছিল। বাকি থেকে যাচ্ছিল বহু গুরুত্বপূর্ণ কাজ। সেই কারনেই তাঁর মন্ত্রীসভার অন্যতম পার্ফরমার সুব্রত মুখোপাধ্যায় কে ক্রেতা সুরক্ষার দায়িত্ব সামলাতে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অসুস্থ সাধন পাণ্ডে




