আগের তুলনায় সুস্থ সুব্রত মুখোপাধ্যায়, ওটস ও পেঁপে দিয়ে সারলেন জলখাবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় বহুদিন ধরেই বয়সজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে গত কয়েকদিন ধরেই হৃদযন্ত্র সমস্যা প্রবল হয়ে উঠেছিল তাঁর। সেইমত চলছিল রুটিন চেকআপ। তবে গত রবিবার শারীরিক অবনতি ঘটায় দ্রুত তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে চিকিৎসায় সাড়া দিয়েছেন সুব্রত বাবু।

আরও পড়ুনঃরাজ্যের ৮ টি জেলায় ১৫০ টির বেশি কনটেনমেন্ট জোন, তালিকায় আপনার এলাকা নেই তো? 

সেদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আরও শারীরিক অবনতি ঘটতে থাকে তাঁর, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আইসিইউ-তে এনে  শুরু হয় চিকিৎসা।  তাঁর জন্য গঠন করা হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। জানা যায় হাইপার টেনশনের ফলেই হটাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল এই মন্ত্রীর।

তবে চিকিৎসকদের গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তৎক্ষণাৎ ই চিকিৎসা শুরু করা হয়, দেওয়া হয় বাইপ্যাপ। যারফলে বর্তমানে যথেষ্ট সুস্থ রাজ্যের এই পঞ্চায়েত মন্ত্রী। জানা গিয়েছে সকালে পেঁপে ও ওটস দিয়ে নিজের প্রাতরাশ ও করেছেন তিনি।

আগের তুলনায় সুস্থ সুব্রত মুখোপাধ্যায়, হাসপাতালেই সারলেন জলখাবার 

আগের তুলনায় সুস্থ সুব্রত মুখোপাধ্যায়, ওটস ও পেঁপে দিয়ে সারলেন জলখাবার

তবে এখন ই হয়ত ছুটি মিলবে না এই বর্ষীয়ান মন্ত্রীর। শোনা যাচ্ছে আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

আগের তুলনায় সুস্থ সুব্রত মুখোপাধ্যায়, ওটস ও পেঁপে দিয়ে সারলেন জলখাবার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত