আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? মোদির ‘নীরবতা’ নিয়ে সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? খোদ বিজেপি হেভিওয়েট নেতা তথা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী কাঠগড়ায় তুললেন মোদি সরকার কে। একদিকে বিরোধীদের চাপ, তারপর ঘরের অন্দরেই বিদ্রোহে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে ধর্মীয় গনহত্যা প্রসঙ্গে মোদির নীরবতা নিয়ে। একের পর এক ট্যুইটে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ প্রথমবার ছেলে আরিয়ান এর সঙ্গে দেখা করতে আর্থার জেলে গেলেন শাহরুখ

সুব্রহ্মণ্যম স্বামী ট্যুইটারে লিখেছেন, “বাংলাদেশে হিন্দুদের গণহত্যা নিয়ে বিজেপি সরকার প্রতিবাদ করছে না কেন? আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? লাদাখে চিনা আগ্রাসনের পরে তালিবান আফগানিস্তান দখল করে নিল! তখন আমরা ভীতুর মতো তালিবানের সঙ্গে কথা বলতে চাইলাম! এরপর কি মলদ্বীপকেও আমরা ভয় পাব?” খুব স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদের এই বক্তব্যে অস্বস্তিতে পড়েছে দেশের শাসক দল।

বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নীরব কেন? এই প্রশ্নে কদিন ধরেই আক্রমণ শানাচ্ছিল তৃণমূল। এবার সেই একই প্রশ্ন উঠল বিজেপির অন্দরেই। তৃণমূল সাংসদ সৌগত রায় প্রশ্ন তুলেছেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি তো ওদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।’ এদিকে বিজেপি আক্রমণ শানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেও। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘রাজ্য সরকারের বাংলাদেশে অশান্তি নিয়ে কোনও পদক্ষেপ নেই, মুখ্যমন্ত্রী তো শেখ হাসিনাকে বলতেই পারেন কিছু একটা করুন, তেমনটা তো বলছেন না!’

আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম!

আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? মোদির 'নীরবতা' নিয়ে সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম!
আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? মোদির ‘নীরবতা’ নিয়ে সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম!

এই একই সুরে কথা বলতে শোনা গেলে কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। অধীর বলেন, ‘এখন ভারত সরকারের পাশে থাকা উচিত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক, মুখ্যমন্ত্রী কথা বললে ভালো হত।’

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত