প্রথমবার ছেলে আরিয়ান এর সঙ্গে দেখা করতে আর্থার জেলে গেলেন শাহরুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:মাদককাণ্ডে জেলবন্দি ছেলের (Aryan Khan) সঙ্গে দেখা করতে এলেন শাহরুখ খান। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে যান তিনি। গোয়াগামী প্রমোদতরীতে মাদককাণ্ডে ধরা পড়া আরিয়ানের জামিনের আবেদন দু’বার নাকচ হয়ে গেছে। আপাতত জেলই তাঁর ঠিকানা। ভিডিও কলে ছেলের সঙ্গে যোগাযোগ রাখছেন শাহরুখ-গৌরী।

আরও পড়ুনঃকবে থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর

এদিন সকালেই দেখা যায়, মুম্বইয়ের আর্থার রোড জেলের ভিতর শাহরুখ প্রবেশ করছেন। ততক্ষণে মিডিয়া ও ফটোগ্রাফারদের ভিড় প্রবলহারে বলিউড স্টারকে ঘিরে ধরে। ধূসর রঙের টি শার্ট ও কালো মাস্কে এদিন জেলের যে অংশে বন্দিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, সেই অংশে যান শাহরুখ।

আগেও শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বারবার শাহরুখের ছেলে আরিয়ানের নানান শুনানিতে নিজে গিয়ে উপস্থিত থেকে পরিস্থিতি সামলে নিয়েছেন।

প্রথমবার ছেলে আরিয়ান এর সঙ্গে দেখা করতে আর্থার জেলে গেলেন শাহরুখ, মুহূর্তে ভাইরাল সেই ছবি 

প্রথমবার ছেলে আরিয়ান এর সঙ্গে দেখা করতে আর্থার জেলে গেলেন শাহরুখ

তবে কোনওবারই দেখা যায়নি শাহরুখ কিম্বা গৌরী খানকে। এই পরিস্থিতিতে এই প্রথমবার শাহরুখকে দেখা গেল ছেলে আরিয়ানের সঙ্গে গিয়ে দেখা করতে।

প্রথমবার ছেলে আরিয়ান এর সঙ্গে দেখা করতে আর্থার জেলে গেলেন শাহরুখ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন