টলিউডের পর্দায় এবার নতুন জুটি শুভশ্রী-জিতু, পরিচালক ইন্দ্রদীপ

ফিল্মি কেরিয়ারের শুরুতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন ইন্দ্রদীপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তার প্রথম ছবি ‘কেদারা’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। বিশেষ করে, ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। এবার ইন্দ্রদীপের পরিচালনায় টলিউডের পর্দায় নতুন জুটি বাধতে চলেছের শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল।

টলিউডের পর্দায় এবার তাঁরা নতুন জুটি। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি এই ছবির সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন ইন্দ্রদীপ। ফিল্মি কেরিয়ারের শুরুতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন ইন্দ্রদীপ। কিন্তু পরে ছবির পরিচালনায় হাত দেন। সব ছবিতেই চমক দেন ইন্দ্রদীপ।

তাই এই ছবিতে নতুন জুটি শুভশ্রী ও জিতু। তবে এখনই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। নভেম্বরের গোড়ায় কলকাতায় ছবির শুটিং শুরু হবে। সম্প্রতি কিছু ছবিতে শুভশ্রী দর্শকদের ভিন্ন স্বাদের অভিনয় উপহার দিয়েছেন। জীতুও তার ব্যতিক্রম নন।

এই দুই শক্তিশালী অভিনেতা পর্দায় কী চমক হাজির করতে চলেছেন, তা নিয়ে দর্শক মহলে চলছে ব্যাপক আলোচনা । তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমল ছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্তর আগামী ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, প্রমুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন