মাধ্যমিকে নাম্বারের ছড়াছড়ি, রামকৃষ্ণ মিশনে সুযোগ পেলনা ঘরের ছাত্ররাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকে নাম্বারের ছড়াছড়ি, আর তাই রামকৃষ্ণ মিশনে সুযোগ পেল না ঘরের ছাত্ররাই? রেজাল্ট বেরিয়েছে গতকাল, এদিকে অবিশ্বাস্য ভাবে ফল ঘোষনার পরদিনই নাকি ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। কিভাবে সম্ভব? প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীদের একাংশ। অভিযোগ, গতকাল মাধ্যমিকের ফল ঘোষনা হওয়ার পরেই ‘ভ্যাকেন্সি ক্লোসড বোর্ড’ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ! কিন্তু কেন?

আরও পড়ুনঃ টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার

মাধ্যমিকে নাম্বারের ছড়াছড়ি আর সেই কারনেই তৈরি হয়েছে সমস্যা। প্রতি বছরই অভিভাবকদের চোখ থাকে রামকৃষ্ণ মিশন গুলির দিকে। ছেলে মেয়েদের রামকৃষ্ণ মিশন গুলিতে উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি করতে চান তাঁরা। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষা না করে প্রবেশিকা পরীক্ষা করে মিশন। সেই পরীক্ষায় যারা অংশ গ্রহণ করে তাঁদের মধ্যে রামকৃষ্ণ মিশন বহির্ভূত ৪৬ জন সুযোগ পায় এবং মোট ১২০ টি আসনের মধ্যে বাকিরা রামকৃষন মিশনের। এদিকে ফল বেরিয়েছে মাধ্যমিকের।

এই বছর রামকৃষ্ণ মিশনের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলো ১২৯ জন। যার মধ্যে রামকৃষ্ণ মিশনের একাদশ শ্রেণীতে সুযোগ পেয়েছেন মাত্র ৭৪ জন! নম্বরের ছড়াছড়ি মাধ্যমিকে, রামকৃষ্ণ মিশনে সুযোগ পেল না ঘরের ছাত্ররা? তবে, গত মঙ্গলবার মাধ্যমিকের ফল ঘোষনা হওয়ার পর ছাত্রদের অভিযোগ, তাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারলো না। এবছরের মত একাদশ শ্রেনীতে ভর্তি প্রক্রিয়া শেষ হল নরেন্দ্রপুরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর