টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার। আর মাত্র কিছু ঘণ্টা পর শুরু হতে চলেছে পৃথিবীর সব চেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। আর এবার এই অলিম্পিকে রেকর্ড সংখ্যক অ্যাথলিট পাঠিয়েছে ভারত। মোট ১১৯ জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন।

আরও পড়ুনঃ দেশকে মুক্তির সূর্য উপহার দেবে TMC, নেত্রীর কথা মেনে যাত্রার বার্তা অভিষেকের

এদের মধ্যে পুরুষ ৬৭ জন ও মহিলা ৫২ জন। আর সব অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা ও উৎসাহ দিলেন সৌরভ ও সচিন। সচিন তাঁর টুইটারে এক ভিডিও বার্তাই বলেছেন, “পদক জয়ের যে চাপ রয়েছে তোমাদের উপর সেটা উপভোগ কর।

ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার
ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার

চাপে ভেঙে পড়না।” মাস্টার ব্লাস্টার নিজের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে বলেন, “১৯৮৩ সালে যখন ভারত বিশ্বকাপ জেতে আমি তখন ছোট ছিলাম। আমিও ওই ট্রফিটা একবার ছুঁয়ে দেখতে চেয়েছিলাম। ২০১১ সালে সেই দিনটি আসে। এর আগে কোনও আয়োজক দেশ বিশ্বকাপ জেতেনি। এটাই আমার জীবনের সেরা মুহূর্ত। তুমি এর থেকে বেশি কিছু আশা করতে পার না।”

টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ ও শুভেচ্ছা জানালেন দাদা ও মাস্টার ব্লাস্টার

অপর দিকে সৌরভ টুইটারে ভিডিও পোস্ট করে লেখেন, “টোকিও অলিম্পিকে সকল অংশগ্রহণকারীদের শুভকামনা .. এটি বহু বছরের প্রশিক্ষণের এবং ত্যাগের ফলাফল পাওয়ার সময় এসেছে..এটি ঘটবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত