একই দিনে দুই পেপার, পরীক্ষার সময়সূচি নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একই দিনে দুই পেপার, পরীক্ষার সময়সূচি নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের।কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চুড়ান্ত সেমিস্টার একই দিনে দুটো পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়ে গতকাল থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সময় সূচী থেকে জানা যাচ্ছে, চুড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হবে ২৯ এবং ৩০ শে জুলাই।

আরও পড়ুনঃ ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, শান্তনু সেনের অভিযোগে গ্রেপ্তার ধৃত

অথচ ২৯ শে জুলাই এডমিট কার্ড ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এডমিট কার্ড ডাউনলোড করা হবে ২৭ তারিখ। এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে যায় AISA, RSF, DSO ও “কলকাতা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিটি”। তাঁদের দাবী, এক দিনে দুটি পরীক্ষা হলে নেট ব্যালেন্স এবং মোবাইলে চার্জের অভাবে পরীক্ষা দিতে ও উত্তরপত্র আপলোড করতে সমস্যায় পড়বে ছাত্র-ছাত্রীরা।

একই দিনে দুই পেপার, সিদ্ধান্তে নাজেহাল ছাত্র-ছাত্রীরা।

একই দিনে দুই পেপার, সিদ্ধান্তে নাজেহাল ছাত্র-ছাত্রীরা।
একই দিনে দুই পেপার, সিদ্ধান্তে নাজেহাল ছাত্র-ছাত্রীরা।

পাশাপাশি আমফান, ইয়াসের প্রভাবে একাধিক অঞ্চলের ছাত্র-ছাত্রীরা বিশেষ করে সুন্দরবন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা এখনো নেটওয়ার্ক-এর সমস্যায় ভুগছে। নেটওয়ার্ক পরিসেবা দাতারা নিরলস ভাবে চেষ্টা করেও পরিষেবা পৌঁছতে এখনো অক্ষম। এই পরিস্থিতিতে এমনিতেই অনলাইন শিক্ষা ব্যবস্থার চাপে পড়াশোনা থেকে দুরে সরছে এইসব অঞ্চলের ছাত্র-ছাত্রীরা। এ ছাড়াও অনলাইনের ক্লাস ঠিক মত নেওয়া হয় না, সেমিস্টারের সিলেবাস শেষ না করে নেওয়া হচ্ছে পরীক্ষা, জানিয়েছে সাধারন ছাত্র-ছাত্রীরা।

একই দিনে দুই পেপার, পরীক্ষার সময়সূচি নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পরীক্ষার সময়সীমা নিয়ে জানান, পরীক্ষা শুরু হওয়ার পরে দিনে দু’টি এমনকি তিনটি পরীক্ষাও নেওয়া হয়েছে। ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করতেই হবে। সরকারি বিজ্ঞপ্তিও বেরিয়ে গিয়েছে এ বিষয়ে। তাই এখন দিন বদলানো সম্ভব নয়।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত