ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, শান্তনু সেনের অভিযোগে গ্রেপ্তার ধৃত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ শান্তনু সেন। সূত্রের খবর আচমকাই এক ব্যাক্তির ফোন আসে তৃণমূল সাংসদ-চিকিতসকের কাছে। ফোন করে সেই ব্যাক্তি জানান তিনি ইডি অফিসার, এবং ইডি সংক্রান্ত নানা কাজে তিনি তাঁকে সাহায্য করবেন বলেও আশ্বাস দেন। বদলে দাবি করেন অর্থের।

আরও পড়ুনঃ তিন বারের জাতীয় পুরষ্কার থেকে অর্থাভাব…পিছনে ফেলে গেলেন সুরেখা সিক্রি

- Advertisement -

বিষয়টি নিয়ে খটকা লাগায় শান্তনু সেন তৎক্ষণাৎ লালবাজারে জানান সমগ্র ঘটনা। তার পরেই পুলিশের তৎপরতায় ধরা পড়েন ধৃত ব্যাক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ভুয়ো ইডি অফিসারের নাম চন্দন রায়। দমদম থানার গোরক্ষবাসী লেনের বাসিন্দা চন্দন নিজের নাম পরিচয় ভাড়িয়ে কাজ করতেন বলেই খবর।

ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, ধৃত চন্দন রায় নিজেকে পরিচয় দিতেন শান্তনু মিত্র নামে। তার পরেই জনগনকে ভুয়ো ইডি অফিসারের পরিচয় দিয়ে মোটা টাকার বিনিময়ে কাজ কর দেওয়ার টোপ দিতেন। তবে সেই ফোন তৃণমূলের সাংসদের কাছে যাওয়ায় শেষমেশ পর্দা ফাঁস হয়েছে চন্দন ওরফে শান্তনুর। শান্তনু সেনের অভিযোগের পরেই গতকাল বেশ রাতের দিকে ধর্মতলার বাস টার্মিনাস থেকে পুলিশ গ্রেপ্তার করে ভুয়ো শান্তনুকে।

  ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার চন্দন রায়।

ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, শান্তনু সেনের অভিযোগে গ্রেপ্তার ধৃত
ভুয়ো ইডি অফিসারের জালে তৃণমূল সাংসদ, শান্তনু সেনের অভিযোগে গ্রেপ্তার ধৃত

 

ইতিমধ্যে তাঁর নামে দায়ের করা হয়েছে বেশ কয়েকটি মামলা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন। পুলিশ সূত্রের খবর তৃণমূল সাংসদের আগেও চন্দন টোপ দিয়েছেন অনেককে, এবং ভুয়ো ইডির পরিচয় দিয়ে অনেকের কাছেই কম বেশি টাকা আত্মস্যাত করেছেন বলেই জেরায় স্বীকার করেছেন নিজেই।

কার কার সঙ্গে প্রতারণা করেছেন এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত সেই তদন্ত করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে চন্দনের কললিস্ট। ভুয়ো দেবাঞ্জন দেবের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিন দিন উঠে আসছে ভুয়ো পরিচয় নিয়ে ঘুরে বেড়ানো বহু মানুষের কথা। যাঁরা দিনের পর দিন ছদ্ম পরিচয় নিয়ে লোকজনকে ঠকিয়ে এসেছেন।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর