নজরবন্দি ব্যুরোঃ প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা। বৃষ্টির দেখা নেই। গটা বাংলা জুড়ে চলছে তাপপ্রবাহ। এই অবস্থাতেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাশ্মীরে আহত বাংলার দুই শ্রমিকের চিকিৎসা হবে রাজ্যেই
আর পরীক্ষা দিতে গিয়ে এই গরমে অসুস্থ হয়ে পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে বসেই হাতে স্যালাইন দিতে দিতেই পরীক্ষা দিচ্ছে সে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে বোর্ড। সেইমতো পরীক্ষা চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জল, ওষুধ ও মেডিক্যাল টিমের ব্যবস্থা করা করা হয়।
কিন্তু তার মধ্যেই এদিন তমলুক হাইস্কুলে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অসুস্থ ওই পরীক্ষার্থীকে প্রথমে তমলুক হাইস্কুলে থাকা মেডিকেল টিম চিকিৎসা করে। কিন্তু অবস্থার অবনতি হলে, তাকে তড়িঘড়ি করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ, হাতে স্যালাইন লাগিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দিল ছাত্রী
সেখানেই চিকিৎসার পর একটু সুস্থ বোধ করলে হাতে স্যালাইন নিয়ে পরীক্ষায় বসে ছাত্রীটি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার অদম্য মনোভাবকে কুর্নিশ জানিয়েছে সবাই।



