নজরবন্দি ব্যুরো : ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া মধ্যপ্রদেশ সরকার, খুব শীঘ্রই রাজ্যের বিধানসভায়, ‘লাভ জিহাদ’ বিল আনা হবে। আর এই অপরাধে হতে পারে ৫ বছরের কারাদণ্ডও। এমনই উল্লেখ রয়েছে বিলে। ফলে এইটিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী, নরোত্তম মিশ্র। এর আগেই লাভ জিহাদের বিরুদ্ধে নতুন আইন আনার ব্যপারে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আরও পরুনঃ তবলিঘি জামাত ইস্যুতে সংবাদ সম্প্রচারে নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের
তারপরই এই একই কথা ভেবেছিল হরিয়ানা সরকারও। এবিষয়ে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, “হরিয়ানায় করেকদিনর মধ্যেই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনছি”। প্রসঙ্গতই, বেশ কয়েকদিন আগেই ফরিদাবাদে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুনের একটি ঘটনা সামনে আসে। আর এই ঘটনায় গ্রেফতার হয় বছর একুশের তৌসিফ নামে এক যুবক।
তরুণীর পরিবারের দাবি, বিয়ে করার জন্যই বারে বারে চাপ দিত, তৌসিফ। এমনকি আরও অভিযোগ, ২ বছর আগেও এই তরুণীকে অপহরণ করেছিল তৌসিক। আর এই ঘটনার পরই, জৌনপুরে এক সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছিলেন, ‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য ধর্ম বদলের প্রয়োজন নেই।
লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’ এছাড়াও ‘লাভ জিহাদ’ নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও।তিনি জানিয়েছিলেন, সরকার লাভ জিহাদের নামে ধর্মান্তকরণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং পর্যটন মন্ত্রী সি টি রবি জানিয়েছিলেন, লাভ জিহাদ রুখতে কড়া আইন আনার কথা ভাবছে কর্ণাটক সরকার।



