তবলিঘি জামাত ইস্যুতে সংবাদ সম্প্রচারে নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : তবললিঘি জামাত ইস্যু নিয়ে সংবাদ সম্প্রচারণে কেন্দ্রের হলফনামায় ক্ষুদ্ধ সুপ্রিম কোর্ট। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, টেলিভিশনের এই ধরনের খবর সম্প্রচারের ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ কমেটি গঠন করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে তিনি বলেন, “প্রথমত,আপনারা সঠিক হলফনামা জমা দেননি। গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর এবং হলফনামা নেই। এইভাবে চলবে না”।

আরও পড়ুনঃ ফুরফুরার সিদ্দিকির সঙ্গে আজ বৈঠকে অধীর-মান্নান।

এরপরই প্রধান বিচারপতি তিনি জানতে চান টেলিভিশনে এই ধরনের খবর সম্প্রচারের ক্ষেত্রে কেন্দ্র কি পদক্ষেপ নিয়েছেন? এবং কেন এর নিয়ন্ত্রক কমিটি নেই, আর এনবিএস-এর মতোন সংস্থা নিয়ন্ত্রণ কখনই করতে পারে না।

আর না থাকলে এখনই নিয়ন্ত্রণ কমিটি গড়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোট। আবারও তিন সপ্তাহ পর হবে শুনানি। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল উলেমা-এ-হিন্দ নামে একজন এই নিয়েই সুপ্রিম কোর্টে একটি মামলা দায় করে। তার দাবী বেশকিছু সংবাদমাধ্যম নিজামুদ্দিনে জামায়েত ইস্যুতে সাম্প্রদায়িকতাকে বারে বারে উস্কে দিয়েছে।

ফলে এই মামলায় গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টকে একটি হলফনামা জমা দেয় কেন্দ্র। আর তাতেই বলা হয়, জমাতের সদস্যরা স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ করেছে। আর এই খবরের সত্যতা যাচাই করে তবেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে কেন্দ্রের এই জবাবে না খুশ সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন