কেন্দ্রের মুখাপেক্ষী আর নয়, ভ্যাকসিনের চাহিদা মেটাতে গ্লোবাল টেণ্ডার রাজ্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের মুখাপেক্ষী আর নয়, ভ্যাকসিনের চাহিদা মেটাতে গ্লোবাল টেণ্ডার রাজ্যের। দেশের মত রাজ্যও কাবু করোনা জ্বরে। গতকালই রাজ্যে ১৫ দিনের জন্য কার্যত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিকে কঠিন করোনা পরিস্থিতিতে ব্যাপক হারে ভ্যাকসিন প্রদানই স্থায়ী সমাধান বলে জানিয়েছেন দেশ বিদেশের চিকিৎসামহল।

আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ টলিপাড়া, শ্যুটিং চালু রাখার আবেদন জানিয়ে চিঠি আর্টিস্ট ফোরামের।

তবে গোটা দেশের মতই এ রাজ্যেও দেখা যাচ্ছে ভ্যাকসিনের আকাল। প্রতিদিন ভ্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এমন অবস্থায় ভ্যাকসিনের জোগান চেয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেও তাতে মেলেনি সমাধানসুত্র। এমন অবস্থায় কেন্দ্রের উপর আর নির্ভর না করে অভিনব উদ্যোগ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। টীকা কেনার জন্য এবার টেণ্ডার ডাকতে চলেছে তারা। যেখানে শুধু দেশীয় সংস্থা নয় অংশ নিতে পারবে বিদেশী ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলিও।

ওই সংস্থাগুলির থেকেই এবার টেণ্ডারের মাধ্যমে রাজ্যের জন্য প্রয়োজনীয় টীকা কিনবে সরকার। প্রসঙ্গত রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই মমতা জানিয়ে দিয়েছিলেন রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনার টীকা দেবে রাজ্য সরকার। সেই বিপুল টীকার চাহিদা মেটাতে এবার তাই আর কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে নিজেদের মত করে টেণ্ডার ডেকে ভ্যাকসিন কেনার উদ্যোগ নিল রাজ্য।

কেন্দ্রের মুখাপেক্ষী আর নয়, ভ্যাকসিনের চাহিদা মেটাতে গ্লোবাল টেণ্ডার রাজ্যের। রাজ্যের এখন লক্ষ্য ব্যাপক হারে ভ্যাকসিন প্রদান। এদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের চিকিৎসামহল। তাঁরা মনে করছেন এর ফলে ব্যাপক ভ্যাকসিন চাহিদার স্থায়ী সমাধান খুঁজে পাবে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন