নজরবন্দি ব্যুরোঃ গতবছর ওমিক্রন থাবা বসানোর পূর্বে দুর্গা পুজোর সময় দুই সপ্তাহের মাথায় ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল রাজ্যজুড়ে। যারফলে বহু আগেই নির্ধারিত লক্ষ্য অতিক্রম করেছিল বিক্রির পরিমান। যারফলে ২০২১-২০২২ অর্থবর্ষে রেকর্ড আয় রাজ্যের আবগারি দফতরের। তবে গতবারের তুলনায় মাত্র ১০ শতাংশ বেশি আয় হলেও পূর্বের করোনা পরিস্থিতির চেয়ে ২০ শতাংশ বেশি আয় করল রাজ্য।
এই নিয়ে আফগারি দফতরের তরফে জানানো হয়েছে, এই অধিক মুনফার মোট তিনভাগের মধ্যে একভাগ নাকি দেশি মদের থেকে এসেছে। মূলত বিদেশ থেকে আনা দেশি মদের দাম বেশকিছুটা কমাতেই প্রায় ২০০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে বিক্রির পরিমান। জানা গিয়েছে, তাদের তরফে নতুন বর্ষের যে টার্গেট তৈরি করা হয়েছিল, নির্ধারিত সময়ে তার থেকেও বেশি বেড়েছে আয়ের পরিমান।
চলতি বছরে নতুন রেকর্ড আফগারি দফতরের

উল্লেখ্য, নতুন বছরের শুরুর দিকে করোনার সংক্রমণ ফের সক্রিয় হয়ে উঠলেও বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে গোটা পরিস্থিতি। যারফলে নির্দ্বিধায় এবার একাধিক উৎসবে মেতেছে রাজ্যবাসী। যারমধ্যে অন্যতম ছিল দোল উৎসব। গতবারের তুলনায় এবার বিধিনিষেধ অনেকটাই কম থাকায় ব্যাপক পরিমানে বৃদ্ধি পেয়েছে মদ বিক্রির পরিমান। এবার শুক্রবার ছিল দোল পূর্ণিমা ও শনিবার ছিল হোলি। সেজন্য বৃহস্পতিবার থেকেই মদ সংগ্রহ শুরু করেছিল সুরাপ্রেমীরা। যারফলে, এবার চলতি বছরে ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় করল আফগারি দফতর। যারমধ্যে একদিনেই মোট আয় হয়েছে ৭০ কোটি টাকার কাছাকাছি।
![]()



