“করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।” টুইট করে বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ।কোভিডের দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী।দেশের অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বস্ত করে টুইট করলেন।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকে বন্ধ রাজ্যের সব স্কুল!

এদিন মমতা টুইট করে লিখেছেন, ‘করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে রক্ষা করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আরও ওষুধ ও ভ্যাকসিন চেয়েছি। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।’ সোমবার দুপুর ২টোয়  সূত্রের খবর, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,ভারতবর্ষে ভ্যাকসিনের সঙ্কট তৈরি হয়েছে।করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ রেমডিসিভির, টসিলিজুমাব-এর জোগান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। রোজ অন্তত ৬ হাজার রেমডিসিভিরের ভায়াল ও টসিলিজুমাব অন্তত ১ হাজার ভায়াল প্রয়োজন। এই মুহূর্তে প্রতিদিন মাত্র রেমডিসিভিরের ১ হাজার ভায়াল পাওয়া যাচ্ছে কিন্তু টসিলিজুমাব-এর জোগান নেই। রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহেরও নিশ্চয়তা প্রয়োজন।

এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর