গরম কমেনি এক ফোঁটাও, স্কুল নিয়ে ফের বড় সিদ্ধান্ত রাজ্যে সরকারের

Decision about schools: আঞ্চলিক আবহাওয়া মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেড় মাস পর স্কুল খুলেছে গরমের ছুটির পর। কিন্তু গরম কমেনি এক ফোঁটাও। উত্তরবঙ্গে বর্ষা এলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র গরমে ফুটছে। এরই মধ্যে গরমে স্কুলের সময় বদলানোর অনুমতি দিল স্কুল শিক্ষা দফতর। আচমকা আবার গরম পড়ায় নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।

আরও পড়ুনঃ শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে

school2

আগামী কয়েকদিন স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে স্কুলের সময় সকালে করতে পারবে স্কুলগুলি। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময় সূচী পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে।

আঞ্চলিক আবহাওয়া মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায়, কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আসলে সোমবার থেকে স্কুল খুললেও অতিরিক্ত গরমের জন্য স্কুলে উপস্থিতির হার খুবই কম হচ্ছিল।

গরম কমেনি এক ফোঁটাও, স্কুল নিয়ে ফের বড় সিদ্ধান্ত রাজ্যে সরকারের

school1

কেন ব্যবস্থা নিচ্ছিল না শিক্ষা দফতর? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্ভবত সেই কারণেই ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন