Mamata Banerjee : ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার মত মারন ভাইরাসের কারনে প্রায় দেড় বছরের ও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যারফলে স্বাভাবিক ভাবেই হতাশা দেখা দিয়েছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। তবে এই অবস্থা তে কিছুতেই থেকে থাকেনী রাজ্য সরকার। নির্ধারিত সময় অনুসারে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়েছে মিড-দে-মিল। এমনকি এই কোভিড পরিস্থিতি তে পড়ুয়াদের যাতে কোন সমস্যা না দেখা দেয় সেই কথা মাথায় রেখে ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যারফল স্বরূপ আজ বাংলার মুকুটে যুক্ত হল নয়া পালক।

আরও পড়ুনঃ Dilip Ghosh : ‘ইন্দোর নয় আউটডোর খেলি’, তথাগত রায়ের পাল্টা দিলেন দিলীপ

বলা বাহুল্য, করোনার গত বছর থেকেই করোনা ও লকডাউনের জেরে অর্থনৈতিক সমস্যার অবনতি ঘটতে শুরু করেছিল রাজ্যের একাধিক মানুষের। তাই তাঁদের সমস্যা যাতে কিছুটা লাঘু করা যায় সেই কথা মাথায় রেখেই নিয়মিত খাদ্য সামগ্রী প্রদান করেছে রাজ্যের প্রতিটি স্কুল। পাশাপাশি অনলাইনের মাধ্যমে যাতে নিজেদের পড়াশোনা চালাতে পারে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাই সেজন্য ট্যাব অথবা অনলাইন গ্যাজেটের জন্য মাথাপিছু ১০,০০০ টাকা ও প্রদান করা হয়। সেই সঙ্গে চালু করা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

তাই এবার ‘স্কচ গোল্ডেন’ সম্মানে সম্মানিত করা হল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কে। এই টুইট করে নিজেই সকলের সামনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,  সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি করোনা পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য গোল্ডেন পুরস্কার অর্জন করেছে আমাদের রাজ্য। যা দেখে খুশি রাজ্যবাসী।

ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , ঘোষণা মুখ্যমন্ত্রী 

 ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী
ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

 

মুখ্যমন্ত্রী র এই ঘোষণার পরেই সকল কে অভিনন্দন জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, এর আগে ও সরকারি ক্ষেত্রে ভালো ফলাফলের দরুন গোল্ড পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আবার ও ফের উঠল সেরার শিরোপা।

ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী
ফের আন্তর্জাতিক সম্মান পেল রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন