Calcutta High Court: সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, আদালতে জানাল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সরকারি কর্মচারিদের ডিএ বাকি। তবুও ৪৩ হাজার পুজোকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে রাজ্য জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই।

আরও পড়ুনঃ Kunal Ghosh: বিনয়ের আত্মীয়ের সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর, দাবি কুণালের

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে হলফনামা জমা দিয়ে জানানো হয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। একই সঙ্গে রাজ্যের তরফে জানানো হয়েছে ডিএর সঙ্গে সরকারি অনুদানের কোন যোগ নেই। সরকার হলফনামায় জানিয়েছে, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। তাই রাজ্য সরকার এগুলির সংরক্ষণের জন্য অর্থ বরাদ্দ করে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার উদ্দেশ্য নেই।

সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, হলফনামায় উল্লেখ রাজ্যের 
সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, হলফনামায় উল্লেখ রাজ্যের

চলতি বছর পুজো কমিটি গুলিকে নিয়ে নেতাজী ইন্ডোরে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। কম টাকাতেও ভালো পুজো হয়। আমার ক্ষুদ্র ক্ষমতায় বিদ্যুতের ভর্তুকি ৫০ থেকে ৬০ শতাংশ বাড়ানো হল। আমার ভাড়ার শূন্য। মা দুর্গা ভর্তি করবেন আশা করি। তাই ক্লাবগুলির অনুদান ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, হলফনামায় উল্লেখ রাজ্যের 

সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, হলফনামায় উল্লেখ রাজ্যের 
সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই, হলফনামায় উল্লেখ রাজ্যের

যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কেন সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মেটাচ্ছে না সরকার। বিপুল অঙ্কের টাকা কেন পুজো কমিটিগুলির পিছনে খরচ করা হচ্ছে? এমনকি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেও বিশেষ টিপ্পনি করতে ছাড়েনি তৃণমূলের কর্মচারি সংগঠনগুলিও।  এজন্যেই কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলায় রাজ্যের তরফে হলফনামা জমা পড়ল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত