নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ আন্দোলনের পরেও মিলছে না চাকরি। তাই এবার মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি পালনের কথা মনে করিয়ে দিয়ে আবিলম্বে শিক্ষক নিয়োগের আর্জি জানালেন উচ্চমাধ্যমিক চাকরী প্রার্থীদের অভিভাবকরা। সন্তানদের প্রতি বঞ্চনার কথা তুলে অভিভাবকদের দাবী, দ্রুত হোক শিক্ষক নিয়োগ। মেধাতালিকা আপডেট করে দ্রুত আপার প্রাইমারিতে নিয়োগ শুরু করুন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী।
আরও পড়ুনঃ শুনানির জেরে পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকের নিয়োগ, আবার অপেক্ষা ৩ মাস!


এদিন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে অভিভাবকরা জানিয়েছেন, বহু মেধাবী ছাত্র ছাত্রী টেট ও বিএড ট্রেনিংপাশ করে দীর্ঘ ৮ বছর ধরে প্রতীক্ষা করছে। এই ৮ বছরে নিয়মিত পরীক্ষা হলে এতদিনে এরা নিশ্চিত চাকুরী জীবনে প্রবেশ করতে পারত। এর ফলে তাঁদের মত বৃদ্ধ ও অসহায় পিতা-মাতারা নিজেদের সন্তানের ওপর অবলম্বন করতে পারতেন। তাঁদের অনেকেই সন্তানের উচ্চ শিক্ষার (যেমন, এমএ, বিএড ইত্যাদি) জন্য আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ।
অভিভাবকদের সংযোজন, মাননীয়া মুখ্যমন্ত্রী সমাজের সমস্ত সমস্যার যত্ন নিয়ে সমাধান করছেন। অনেক অবিভাবক এটাও বলতে দ্বিধা করেননি যে তাদের সন্তানরা প্রচন্ডভাবে অবসাদগ্রস্থ। এমনকি অনেকে আত্মহত্যাও করতে চেষ্টা করেছে বলে জানিয়েছেন তাঁরা।
দ্রুত হোক শিক্ষক নিয়োগ, হতাশাগ্রস্ত অভিভাবকরাও
অভিভাবকদের আবেদন, টেট পাস সকল ট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত আপডেট সিটে নিয়োগ দিয়ে তদের সকলকে মুক্তি দেওয়া হোক । এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অতিদ্রুত হস্তক্ষেপ করবেন । এমনটাই আশাবাদী তাঁরা।









