স্থিতিশীল সোমেন মিত্র, দরকার হচ্ছে না ডায়ালিসিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কালেকের কঠিন পরিস্থিতি থেকে আজ কিছুটা বেরিয়ে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মাননীয় সভাপতির শারীরিক অবস্থা এখন  স্থিতিশীল। তাঁর পরিবারের পক্ষে তাঁর পুত্র রোহন মিত্র জানিয়েছেন গতকাল ( ২৫/০৭/২০২০) বেলভিউ হাসপাতালে সোমেন বাবুর ডায়লাসিস হয়েছে, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ ভয়ংকর প্লেগ মহামারী, সব ভয় তুচ্ছ করে অক্লান্ত পরিশ্রম এক ডাক্তারের, এ গরিবের আরেক ভগবান।

রোহন মিত্র এও জানিয়েছেন যে, এই মুহূর্তে সোমেন মিত্রকে নতুন করে আর ডায়ালাসিস করার কোনো পরিকল্পনা চিকিৎসকদের নেই। ফলে আগের দিনের তুলনায় তিনি এখন অনেকটাই ভালো বলে হসপিটাল সূত্রেও খবর পাওয়া গিয়েছে।

তবে তার কিডনির সমস্যার জন্য কিছুটা উদ্বেগে আছেন ডাক্তাররা। তবে ডায়ালিসিসের পরে সে সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত গত ২১ জুলাই থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।গত কাল দুপুরের পর সঙ্কটজনক অবস্থা তৈরি হয়েছিলো তাঁর। দেহে অক্সিজেনের মাত্রা খুব কম, জ্বর ও শ্বাসকষ্ট সহ অনন্যাও সমস্যা দেখা দিয়েছিল। তাঁরও করোনা টেস্ট করা হয়েছিল রিপোর্ট নেগেটিভ ছিল।  

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত