Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, থাকবেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডি’লিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের আচার্য ফাদার রাফায়েল জে হাইড।

আরও পড়ুনঃ BJP-ISF: বিজেপি সঙ্গে কীসের সমঝোতা হয়েছিল? নওশাদের সঙ্গে লেনদেন নিয়ে প্রশ্ন ফিরহাদের

এই মুহুর্তে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিদর্শক তথা সাংবিধানিক প্রধান পদে রয়েছেন তিনি। তবে কী রাজ্যপালের হাত থেকেই ডি’লিট নেবেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন দীক্ষান্ত ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। মোট ৭৭০ জন পড়ুয়ার হাতে ওই দিন শংসাপত্র তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, কবে পাবেন মমতা? 
মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, কবে পাবেন মমতা? 

২০১৭ সাল থেকে যাত্রা শুরু করেছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জমি বরাদ্দ থেকে একাধিক পর্বেই সহায়তা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতি অবদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উচ্চশিক্ষার অগ্রগতির জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, কবে পাবেন মমতা? 

মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, কবে পাবেন মমতা? 
মুখ্যমন্ত্রীকে ডিলিট সেন্ট জেভিয়ার্সের, কবে পাবেন মমতা? 

এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মান দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে এই সম্মান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেবার মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট অবধি। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতাকে সাম্মানিক ডক্টরেট দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর