CV Ananda Bose: বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, হাতেখড়ি অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন, উপস্থিত থাকবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর সামনে হাতেখড়ি সিভি আনন্দ বোসের। বাংলা সরস্বতী পুজোর দিন রাজভবনের ইস্ট লনে বিকেল পাঁচটায় আয়োজিত হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান অ-আ, ক-খ লেখা শিখবেন তিনি ৷

আরও পড়ুনঃ সাংবাদিকদের সুত্র মারফৎ খবর, এই সুত্র কে? তা জানাতে হবে তদন্তকারীর কাছে, জানালো আদালত

বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, হাতেখড়ি অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন, উপস্থিত থাকবেন মমতা

সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ‌্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই সি ভি আনন্দ বোস বাংলাভাষা নিয়ে তাঁর ইচ্ছা-উৎসাহর কথা জানিয়েছিলেন। বড়দিনে বাংলাভাষায় বই লেখার ইচ্ছেপ্রকাশও করেছিলেন রাজ‌্যপাল।

বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, হাতেখড়ি অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন, উপস্থিত থাকবেন মমতা

সেদিন এক অনুষ্ঠানে রাজ‌্যপালকে বলতে শোনা গিয়েছিল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়েছি। ছোট্ট মিনির চরিত্রটা আজও আমার মনে দাগ কেটে আছে। তিনি আরও জানিয়েছিলেন যে তাঁর পরিবারেরও বাংলা ভাষার প্রতি আলাদাই একটা টান ও ভালোবাসা রয়েছে।

বাংলা লেখা শিখবেন রাজ্যপাল, হাতেখড়ি অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন, উপস্থিত থাকবেন মমতা

6 9

তিনি এও বলেন যে তিনি ‘মালওয়ালি’ হলেও মন থেকে তিনি বাঙালি। আগামী ২৬শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিকেল ৫টার সময় হবে এই অনুষ্ঠান। বাংলায় বই লিখতে চান সি ভি আনন্দ বোস। সেই কারণেই এই উদ্যোগ। আর এর শুভ সূচনা হবে সরস্বতী পুজোর শুভ সময়কালেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর