SSKM: নার্সদের দাবি খতিয়ে দেখছে রাজ্য, আন্দোলনে স্থগিতাদেশ হাই কোর্টের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু দিন ধরেই রাজ্যের সরকারি হাসপাতাল গুলির নার্স ও স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে একাধিক সুযোগ সুবিধার দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হলেও বদলায়নি কোন কিছুই। বরং সেবার আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রায় ৩৫ জন কেই বদলি করে দেওয়া হয়েছিল অন্যত্র। তবে এবার সাফল্য এল। নার্সদের সুযোগ সুবিধা খতিয়ে দেখার আশ্বাস দিল রাজ্য সরকার। সেই কারনেই আন্দোলনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ Kangchenjunga: জলপাইগুড়ি থেকে দর্শন পাওয়া গেল ঘুমন্ত বুদ্ধের!

এদিন এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন নিয়ে শুনানি হয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা পর্যালোচনা করছেন। সব কিছু খতিয়ে দেখার জন্য ১ মাস সময় লাগবে।

রাজ্যের বক্তব্য শুনে, নার্সদের এক মাস আন্দোলন বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। তবে শান্তিপূর্ণ আন্দোলন করলে আপত্তি নেই কলকাতা হাই কোর্টের।

জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে স্বাস্থ্যকর্মী ও নার্সদের। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে দিনকয়েক আগে আন্দোলন কর্মসূচি গ্রহন করা হলে সেখানে যুক্ত থাকা প্রায় ৩৫ থেকে ৩৬ জন নার্স কে বদলি করা হয় অন্যত্র।

নার্সদের দাবি খতিয়ে দেখছে রাজ্য, আন্দোলনে স্থগিতাদেশ হাই কোর্টের

nurse 2

তাই বেতন বৈষম্য দূর করে সকলের সমবেতনের দাবি তে এবং বদলির নির্দেশ পাওয়া কর্মীদের অবিলম্বে আগের স্থানে ফিরিয়ে আনার দাবিতে কদিন আগেই এসএসকেএম সংলগ্ন রবীন্দ্রসদন চত্বর ঘেরাও করে নার্স ও স্বাস্থ্যকর্মী সংগঠন। নার্সদের আন্দোলন রাজপথে নামার পরেই রাজ্য সরকার তাদের দাবি দাওয়ার বিষয়টি খতিয়ে দেকার আশ্বাস দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর