নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়া নিয়োগ দুর্নীতির কারণে বিরাট প্রশ্নের মুখে রাজ্য সরকার। এমত অবস্থায় নতুন করে নিয়োগের ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। ঘোষণা মতোই উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। উচ্চ প্রাথমিকে ১৫৮৫ পদে নিয়োগ এর কথা ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুনঃ Tapas Roy: তাপসের বাড়িতে কুণাল, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?


আগামী ১৪ নভেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে। তার এক সপ্তাহের মধ্যেই হবে ইন্টারভিউ। এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়রাম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই ইন্টারভিউ প্রক্রিয়াইয় ১৫৮৫ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দুর্নীতির কারণে বঞ্চনার শিকার হতে হয়েছে। এই অভিযোগে লাগাতার প্রশ্ন তুলেছেন হবু শিক্ষকরা। লাগাতার ধর্না আন্দোলনের মাধ্যমে সরকারের কানে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন চাকরি প্রার্থীরা। মাত্র ১৫৮৫ টি পদে নিয়োগ করলেও হাজারো চাকরি প্রার্থীদের কী হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

একইসঙ্গে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম যাদের হয়েছে তাঁদের মধ্যে ২০ জনের চাকরি বাতিল করা হয়েছে। আদালতে হলফনামা দিয়ে তা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে নবম-দশমে ১৮৩ জনের বেনিয়মে নিয়োগের কথা উঠে এসেছে। আগামী দিনে এই সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


উচ্চ প্রাথমিকে ১৫৮৫ পদে নিয়োগ, আগামী মাসেই বড় পদক্ষেপ

উল্লেখ্য, যারা বেআইনি নিয়োগ পেয়েছেন, তাঁদের কাছে আদালতের আবেদন তারা আগামী ৭ নভেম্বরের মধ্যে পদত্যাগ করেন। ইস্তফা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এরপরেই জেলায় জেলায় চলছে ইস্তফার বন্যা৷ কিন্তু এখনও অনেকেই ইস্তফা দেননি। তাহলে তাঁদের ক্ষেত্রে আদালত পরবর্তীকালে কী পদক্ষেপ নেয়? এখন সেটাই দেখার।







