বাতিল হবে 25 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরী? আজ শুনানি শীর্ষ আদালতে

SSC Scam: হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চাকরি বাতিল মামলার শুনানি আজ মঙ্গলবার। ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর আদৌ কি চাকরি থাকবে ? সেই উত্তর মিলবে আজ। কারণ, সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে চাকরি বাতিল মামলার। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর। এই মামলায় কলকাতা হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

বাতিল হবে 25 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরী? আজ শুনানি শীর্ষ আদালতে
ছবি Google থেকে

তখন আদালত জানায়, আপাতত কারও চাকরি বাতিল করা হচ্ছে না। তবে আদালতে বেআইনি নিয়োগ প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের। সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে। তবে তারা কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। বস্তুত, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়।

বাতিল হবে 25 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরী? আজ শুনানি শীর্ষ আদালতে

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। এরপর রাজ্য সরকার ও এসএসসি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

বাতিল হবে 25 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরী? আজ শুনানি শীর্ষ আদালতে

বাতিল হবে 25 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরী? আজ শুনানি শীর্ষ আদালতে
ছবি Google থেকে

এসএসসি-র দাবি, কতজনের চাকরি অবৈধভাবে হয়েছে, তার একটা হিসেব তারা দিয়েছিল হাইকোর্টে। তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল? এই প্রশ্ন তোলে তারা। দুপুর নাগাদ মামলাটি শুনানি হবে। আজ সুপ্রিম কোর্টে কী হয় নজর থাকবে সে দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন