এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রায় দেবে হাই কোর্ট, পরীক্ষা দিতে পারবেন সবাই?

দুপুর ২টোয় গুরুত্বপূর্ণ রায়, নিয়োগ প্রক্রিয়া কি বদলাবে? মামলাকারীদের দাবি বনাম রাজ্যের অবস্থান জানুন বিস্তারিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা হাই কোর্টে বুধবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হবে। দুপুর ২টায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দেবেন। সোমবারই শুনানি শেষ হয়েছিল এবং রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছিল।

২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরে, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। এই নতুন বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মামলাকারীদের দাবি, নিয়োগের নিয়ম পুরনো বিধি অনুযায়ী করা উচিত।

এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রায় দেবে হাই কোর্ট, পরীক্ষা দিতে পারবেন সবাই?

এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রায় দেবে হাই কোর্ট, পরীক্ষা দিতে পারবেন সবাই?
এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রায় দেবে হাই কোর্ট, পরীক্ষা দিতে পারবেন সবাই?

নতুন নিয়োগ বিধির মূল পরিবর্তনগুলো

✔ লিখিত পরীক্ষা: আগে ছিল ৫৫ নম্বর, এখন ৬০ নম্বর
✔ শিক্ষাগত যোগ্যতা: আগে সর্বোচ্চ ৩৫ নম্বর, এখন মাত্র ১০ নম্বর
✔ ইন্টারভিউ: ১০ নম্বর অপরিবর্তিত
✔ শিক্ষকতার অভিজ্ঞতা ও লেকচার ডেমনস্ট্রেশন: প্রতিটিতে ১০ নম্বর
✔ বয়সসীমা: ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর

এই নিয়ম অনুযায়ী যাঁরা ‘দাগি’ বা অযোগ্য, তাঁদের আবেদন বাতিল করা হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না বলেও জানানো হয়েছিল।

রাজ্যের যুক্তি বনাম মামলাকারীদের দাবি

রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ দ্রুত শেষ করা দরকার। অন্যদিকে, মামলাকারীরা দাবি করেছেন, ২০১৬ সালের মতোই প্রক্রিয়া চালু করতে হবে, নাহলে অসংখ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন।

আজকের রায়ের গুরুত্ব কোথায়?

আজকের রায়ের উপর নির্ভর করবে—
✔ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বহাল থাকবে কি না
✔ পুরনো বিধি আংশিকভাবে ফিরবে কি না
✔ নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শেষ হবে

হাই কোর্টের রায় নিয়োগপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী এই মামলার দিকে তাকিয়ে আছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন