নজরবন্দি ব্যুরোঃ পুজোর পরেই হবে এসএসসির নিয়োগ। কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০০ দিনের পরেও সেই প্রতিশ্রুতি পুরন হয়নি। অগত্যা লাগাতার আন্দোলন জারি রাখতে হয়েছে এসএসসি চাকরি প্রার্থীদের। দীর্ঘ অনশনে এসএসসি চাকরি প্রার্থীরাফের মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি পালনের কথা মনে করিয়ে দিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীরা।
২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের তরফে নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। কিন্তু মেধাতালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে ২০১৯ সালে ২৯ দিনের দীর্ঘ অনশন চালান চাকরী প্রার্থীরা। সেবার বঞ্চিত সকল প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
এরপর চলতি বছরে সল্টলেকের সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। এরপর ধর্মতলায় শুরু হয় অনশন আন্দোলন। চাকরি প্রারথীদের দাবী, এর আগে এসএসসির চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি পূরণের কথা বললেও দুর্নীতির কারণে এখনও কোনও সুবিচার মেলেনি।

দীর্ঘ অনশনে এসএসসি চাকরি প্রার্থীরা, দাবী প্রতিশ্রুতি পালন করুন মুখ্যমন্ত্রী
বরং চাকরি প্রার্থীদের অভিযোগ, ন্যায্য চাকরী চাইতে গিয়ে পুলিশি অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে তাঁদেরকে। এমনকি অনেকের ওপর মিথ্যা মামলা করে চাকরি প্রার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনকারীদের তরফে বনশ্রী হালদার জানান, বাংলার খেটে খাওয়া মেহেনতি মজদুর সমাজের মানুষ গুলোর ভরসা তাঁদের স্নেহের দিদি। তাঁদের আশা মাননীয়া মুখ্যমন্ত্রী মেধাতালিকাভুক্ত অথচ দুর্নীতির কারণে সুপরিকল্পিত ভাবে বঞ্চিত ছেলে মেয়েদের সুবিচার করবেন। সোনার বাংলার গড়ার কান্ডারীর উপর ভরসা করেই এখন ও শিক্ষক হওয়ার আশায় বুক বাঁধছে এই কৃষক শ্রমিক দিনমজুর পরিবারের ছেলে মেয়েরা।



