অবশেষে সমাধান, মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের নথি জমা দিতে বলল SSC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে আট বছর পর কাটছে জট? উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ মেনে ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে তরুণীকে ধর্ষণের অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের তরফে মেধাতালিকায় থাকা মোট ১,১০০ চাকরিপ্রার্থীর নথি অনলাইনে জমা দেওয়ার অনুমতি মিলেছে। গত শুক্রবার রাত ১২ টা থেকে নথি আপলোড করা যাবে।

সংশ্লিষ্ট সাইটের লিঙ্ক খোলার পর নির্দেশাবলি মেনে তথ্য আপলোড করতে হবে। আগামী ১৩ আগস্ট নথি জমা দেওয়ার শেষ দিন। ওই তারিখের মধ্যে নথি জমা না দিলে পরবর্তী সময়ের জন্যও আবেদন যাবে না।

অবশেষে সমাধান, মেধাতালিকায় নাম থাকা প্রার্থীদের নথি জমা দিতে বলল SSC

জমা দেওয়ার শেষ তারিখ ১৩ অগস্ট। ওই তারিখের মধ্যে নথি জমা না করলে আবেদনপত্র আর গ্রহণ করা হবে না। নোটিসে এ-ও বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১,১০০ শিক্ষক করা হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত