Sreelekha-Swastika: আমার খামতি দিদিমণি, কার্নিভাল নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতকাল শনিবার রেড রোডের দুর্গা পুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন অভিনেত্রী  স্বস্তিকা মুখার্জি। এবং তিনি গতকাল অনুষ্ঠানের সেই সব নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এছাড়াও মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি।

আরও পড়ুন: ফোনে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি অয়নের মৃত্যুর প্রধান কারণ?

মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশংসা করে তিনি লিখেন, “অমনেক বছর পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল গতকাল কার্নিভালে। কী দারুণ একটা ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশও। আমি সবসময়ই প্রশংসা করে এসেছি দিদির লড়াকু ক্ষমতা আর মনোবলের। ওঁকে শুভবিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকোলেট উপহার পেলাম (হার্ট ইন আই ইমোজি)। ধন্যবাদ রাজ ছবিগুলি তুলে দেওয়ার জন্য, এগুলো ভীষণ মিষ্টি। দক্ষিণপাড়ার পুজোউৎসব কমিটির সঙ্গে ওখানে থাকাটা খুব মজাদার হল। আসছে বছর আবার হবে।”

আর তারপরই শুরু হয় রাজনৈতিক তরজা। শুধু আমজনতা নয়, এদিন স্বতিকাকে কটাক্ষ করেছেন টলিউডের আরেক জনপ্রিয় বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) মমতার সাথে স্বস্তিকার একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, “আমার খামতি দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিলেন খামতিটা কোথায়, আপনাদের মতো হতে পারলাম না এটাইতো? ঝুঁকুন ঝুঁকুন পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।”

আমার খামতি দিদিমণি, কার্নিভাল নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার
আমার খামতি দিদিমণি, কার্নিভাল নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার

শ্রীলেখার মতো আরও অনেকেই আক্রমণ করেছেন স্বস্তিকাকে। কার্নিভ্যালে না গিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যেতে পারতেন বলেও উপদেশ দেন অনেক নেটিজেনরাও। স্বস্তিকা ছাড়াও উপস্থিত ছিল টলিউডের একঝাক তারকা। দেখা গিয়েছিল পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীকে, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়াকে, স্ত্রী শুক্লাকে নিয়ে হাজির ছিলেন পরিচালক অরিন্দম শীল।

আমার খামতি দিদিমণি, কার্নিভাল নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার

19 1

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী, সুদেষ্ণা রায়, লীনা গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিকা সেন, ছোটপর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু, ‘রামকৃষ্ণ’ সৌরভ সাহা, অভিনেতা ভিভিন ঘোষ, রিজওয়ান রব্বানি শেখ, ভাস্বর চট্টোপাধ্যায়, সুভদ্রা মুখোপাধ্যায়, তৃণা সাহা, ভরত কল সহ আরও অনেকে। হাজির ছিলেন জনপ্রিয় কীর্তন গায়িকা বিধায়িকা অদিতি মুন্সিও। এককথায় বলায় যায় একেবারে চাঁদের হাট ছিল কালকের কার্নিভালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত