বামেরা ক্ষমতায় ফিরলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! সৃজনের মন্তব্যে তোলপাড় ভোট বাজার

Srijan Bhattacharya: ক্ষমতায় ফিরলে এই খাতে এক হাজারের পরিবর্তে দু হাজার দেবে তাঁদের সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ দিনের ‘বামঘাঁটি’ বলে পরিচিত যাদবপুরে শেষ বার বাম প্রার্থী জিতেছিলেন ২০০৪ সালে। সুজন চক্রবর্তী। সে বারের জয়ী প্রার্থী সুজনকে এ বার দমদমে লড়তে পাঠিয়েছে সিপিএম। আর সুজনের শেষ জেতা কেন্দ্র যাদবপুরে তরুণ মুখ সৃজনকে প্রার্থী করেছে সিপিএম। সেই সৃজনই যাদবপুর পুনর্দখলে ভরসা রাখছেন মমতার চালু করা প্রকল্পে। তবে সরাসরি নয়, ঘুরিয়ে।

আরও পড়ুন: দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরবেন না

srijan1

যাদবপুর পুনর্দখলে সিপিএমের সৃজন ভট্টাচার্যের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। নাম করেননি এক বারও। তবে জানিয়েছেন, ক্ষমতায় ফিরলে এই খাতে এক হাজারের পরিবর্তে দু হাজার দেবে তাঁদের সরকার। সৃজন বলেন, “বুদ্ধবাবুর সময় বিধবাভাতা, বার্ধক্যভাতা, মেয়েদের সাইকেল দেওয়া, ২ টাকা কেজি দরে চাল সবই ছিল। তৃণমূলের সময় আরও দু’টি নতুন প্রকল্প চলছে। সিপিএম কোনও দিন আবার ফিরলে এই প্রকল্পগুলি ডাবল-ডাবল চলবে।”

srijan 1

পরবর্তীতে আবারও একই প্রশ্নের মুখে পড়তে হয় সিপিএম প্রার্থীকে। তখন বিষয়টি আরও বিশদে বুঝিয়ে বলেন সৃজন। তিনি বলেন, ‘‘আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল সরকার নিয়েছে। সেই টাকার একটি অংশ আবার আমাদের দিচ্ছে। আর একটা বড় অংশ খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। পার্থ, মানিক, অনুব্রতেরা আমাদের পার্টিতে নেই।

বামেরা ক্ষমতায় ফিরলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! সৃজনের মন্তব্যে তোলপাড় ভোট বাজার

srijan2

আমরা যদি কোনও দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানো যায়, পুরোটা লাগাব। তাতে আজ যিনি হাজার টাকা পাচ্ছেন, তিনি আগামী দিনে দু’হাজার টাকা পাবেন। এটা হতেই পারে। কোনও কিছু বাদ যাবে না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর