নির্বাচনের আগে রুদ্রমূর্তি ধারণ করলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাটুলিতে মঙ্গলাচরণ চক্রবর্তী নামে এক বাম কর্মীকে মারধরের অভিযোগে বাঘাযতীন স্বাস্থ্যকেন্দ্র থেকে অভিযুক্তকে হাতেনাতে ধরলেন তিনি। এরপর তুল এদিলেন পুলিশের হাতেও।
আরও পড়ুন: আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, ট্রাফিক নিয়ে নির্দেশিকা জারি


ঘটনা সোমবার সন্ধ্যেবেলার। পাটুলির কাছে এই বাম কর্মীকে মারধর করেন কয়েকজন। প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে অভিযোগ। মারধরের কারণ, নির্বাচনের দিন এই আক্রান্ত ব্যক্তি বুথে এজেন্ট হিসাবে বসতেন। সেখানেই আপত্তি। তাঁকে বুথে বসতে নিষেধ করা হয়। মানতে নারাজ হলে তাঁর ওপর চড়াও হন তাঁরা।

অবশেষে বাঘাযতীন স্বাস্থ্যকেন্দ্র থেকে এক জন অভিযুক্তকে হাতেনাতে ধরেন সৃজন ভট্টাচার্য। আক্রান্ত ব্যক্তির কন্যা চিহ্নিত করেন তাঁকে। এরপর পুলিশের কাছে ফোন করেন সৃজন। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে ধরে নিয়ে যাওয়া হয়।



পাটুলিতে CPIM কর্মীকে মারধর, অভিযুক্তকে হাতেনাতে ধরলেন সৃজন
এই বিষয়ে সৃজন জানিয়েছেন, “মূল অভিযুক্ত সন্দীপন বলে একজন। সে তৃণমূলের গুণ্ডা। তাঁর উপযুক্ত সাজা চাইছি আমরা। এর আগেও একদিন পাটুলিতে এক ক্যান্সার আক্রান্ত কর্মীকে মারা হয়। এবার যাকে মারা হয়েছে তাঁর বুকেও তিনটে স্টেইন রয়েছে। অসুস্থ মানুষ। ফলে, এই জিনিস বরদাস্ত করব না।”








