আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, ট্রাফিক নিয়ে নির্দেশিকা জারি

Narendra Modi: উল্লেখিত সময়গুলিতে যানবাহন পার্কিং নিয়ন্ত্রিত করা হবে শহরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের সময়ে শহরে যাতে নির্বিঘ্নেযান চলাচল নিশ্চিত করা যায়, তার জন্য বিশেষ ট্রাফিক অ্যাডভাইসরি জারি করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: মধুরেন সমাপয়েৎ, সৌরভের উদ্যোগে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা

নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টে থেকে রাত ৯টা এবং বুধবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অথবা মোদির সফর শেষ না হওয়া পর্যন্ত কলকাতার কিছু জায়গায় সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

আরও বলা হয়েছে, এই উল্লেখিত সময়গুলিতে যানবাহন পার্কিং নিয়ন্ত্রিত করা হবে শহরে। উল্লেখ্য, আজ, মঙ্গলবার একদিকে প্রধানমন্ত্রীর যেমন জোড়া সভা রয়েছে পাশাপাশি কলকাতায় রোড শোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, ট্রাফিক নিয়ে নির্দেশিকা জারি

দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা মোদির। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। কর্মসূচির মধ্যে একেবারে শেষে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ছ’টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন