মধুরেন সমাপয়েৎ, সৌরভের উদ্যোগে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা

Wriddhiman Saha: সোমবার দুপুরে সৌরভের বাড়িতে একটি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ঋদ্ধিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিতর্ক, অভিমান, রাগ। ধুয়ে গেল সব কিছু। কয়েক বছর পর আবার এক টেবিলে মুখোমুখি সৌরভ গঙ্গোপাধ্যায়-ঋদ্ধিমান সাহা। বিগত কয়েক বছর ধরেই এই দুই নাম বাংলা ক্রিকেটে পরস্পর বিরোধী দুই শব্দ হয়েই থেকেছে। কিন্তু সোমবার বর্ষণ মুখর একটা দিনে মধুরেন সমাপয়েৎ। ঋদ্ধিও স্থির করে নেন তিনি ত্রিপুরা ছেড়ে ফিরে আসবেন বাংলায়। খেলবেন বাংলার হয়েই।

আরও পড়ুনঃ মাঠে গম্ভীরের সাথে কথা জয় শাহের, তবে কী রোহিতদের কোচ KKR মেন্টর?

jjj

শুধু ঋদ্ধি নন, বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন সুদীপ চট্টোপাধ্যায়ও। তিনিও ফিরে এসেছেন বাংলায়। বাংলা ছেড়ে দূরে থাকায় সমস্যা হচ্ছিল ঋদ্ধিরও। তাঁর ছেলে-মেয়েরা বড় হচ্ছে। বাংলায় ফিরে এলে সবঅর্থেই সুবিধা তাঁর। সোমবার স্ত্রী রোমিকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋদ্ধিমান। তার পরেই বাংলায় ফেরার সিদ্ধান্ত নেন।

wriddhi

সোমবার দুপুরে সৌরভের বাড়িতে একটি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ঋদ্ধিমান। সেখানে ছিলেন স্ত্রী রোমিও। ঋদ্ধির ঘনিষ্ঠমহল সূত্রের খবর, রোমি অনেক দিন ধরেই চাইছিলেন, ঋদ্ধি আবার বাংলায় ফিরুন। আরও অনেকে ঋদ্ধিকে ফেরার অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধ মেনে নিয়েই নিজের শহরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটকিপার।

মধুরেন সমাপয়েৎ, সৌরভের উদ্যোগে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা

wriddhi1

উল্লেখ্য, ভারতীয় দলে বাংলার মুখ বলতেই সাম্প্রতিক অতীতে দুই নামই ভেসে উঠে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহা। বাংলার এই দুই ভূমিপুত্রই জাতীয় দলে বাংলার অন্যতম প্রতিনিধি। অথচ বছর কয়েক আগেই দুই তারকার সম্পর্কে ধরে প্রবল চিড়। যা ক্রমেই ফাটলের আকার নেয়। তারপর ইডেনের পাশের গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। একাধিক ইস্যুতে অভিমানী ঋদ্ধি বাংলা ছেড়ে ত্রিপুরাতে নাম ‌লিখিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত