মাঠে গম্ভীরের সাথে কথা জয় শাহের, তবে কী রোহিতদের কোচ KKR মেন্টর?

Gautam Gamvir: মেন্টরের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ১০ বছরের খরা কাটিয়ে KKR-কে ট্রফি জিতিয়েছেন জিজি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলা হয় প্রথম সবকিছু সবসময় স্পেশাল, ঠিক KKR-এর প্রথম IPL জেতা যেমন ছিল স্পেশাল। ২০১২ সালে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল KKR। আর এবার চেন্নাইয়ের মাটিতে হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হল KKR। তবে, KKR-এর ইতিহাসে এই একটা দিন বা এই একটা মরশুম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও পড়ুনঃ রেমালের দাপটে বিপর্যস্ত কোলকাতা, রাতভর বৃষ্টিতে হাঁটুজল শহরে

মাঠে গম্ভীরের সাথে কথা জয় শাহের, তবে কী রোহিতদের কোচ KKR মেন্টর?
মাঠে গম্ভীরের সাথে কথা জয় শাহের, তবে কী রোহিতদের কোচ KKR মেন্টর?

কারণ এটাও মেন্টর হিসেবে গম্ভীরের প্রথম মরশুম। কেকেআর কর্ণধার শাহরুখ নাকি গম্ভীরকে ব্ল্যাংক চেক পাঠিয়ে দিয়েছেন আইপিএল ফাইনালের আগেই। শাহরুখ চান না যে,গৌতি কেকেআর ছেড়ে চলে যাক। আগামী ১০ বছরের জন্য় গম্ভীরের সার্ভিস নিশ্চিত করতে মরিয়া কিং খান। ৬৩০০ কোটি টাকার মালিকের কাছে টাকাটা কোনও ইস্য়ুই নয়। তিনি গম্ভীরকে আর ছাড়তে চান না।

kkr2 2

কারণ মেন্টরের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ১০ বছরের খরা কাটিয়ে KKR-কে ট্রফি জিতিয়েছেন জিজি। কিন্তু ম্যাচ শেষে মাঠের মধ্যেই বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে তাঁকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই।

মাঠে গম্ভীরের সাথে কথা জয় শাহের, তবে কী রোহিতদের কোচ KKR মেন্টর?

kkr3 1

এহেন পরিস্থিতিতে শোনা যায়, কোচের পদে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। সূত্রের খবর, গম্ভীর নিজেও মেন ইন ব্লুর কোচ হতে বেশ আগ্রহী। কিন্তু কোচ হতে গেলে তাঁর একটি বিশেষ শর্ত মানতে হবে বিসিসিআইকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে যদি গ্যারান্টি দেওয়া হয় তাহলেই কোচের পদে আবেদন করবেন গম্ভীর।তাহলে KKR এর কি হবে? কি করবেন শাহরুখ? সেটা বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর