বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?

বাম-ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যের মানুষের নজরে এসেছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাংলার ২০ আসনের প্রার্থীদের নাম প্রকাশ্যে এসেছে। ব্রিগেড থেকে সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে চমকে দিয়েছে তৃণমূল। এখন অপেক্ষা সিপিএম ও কংগ্রেসের (CPIM, Congress) প্রার্থী তালিকার। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই জানা যাবে কাদের টিকিট দিচ্ছে বাম নেতৃত্ব। আর সেই তালিকায় থাকতে পারে বড় চমক।

বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?

আরও পড়ুন: কেন্দ্রীয় পোর্টালে আবেদন করলেই যাবে নাগরিকত্ব, ওই ফাঁদে পা দেবেন না, সতর্কতা জারী মুখ্যমন্ত্রী

সূত্রে খবর, সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) লোকসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছে আলিমুদ্দিন। যাদবপুর কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন তিনি। এসএফআইয়ের রাজ‌্য সম্পাদক সৃজন। বছরের শুরুতেই তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা ভাবে বাম শিবির। তখনই মনে করা হয়েছিল, ২৪-এর ভোটে তাঁকে প্রার্থী করতে চায় দল। অন্যদিকে, প্রার্থী তালিকায় নাম থাকতে পারে দীপ্সিতা ধরের-ও (Dipshita Dhar)। হুগলী কিংবা কোনও মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারেন বাম নেত্রী।

বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?
বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?

গত বিধানসভা নির্বাচন, পুরভোটে নবীনদের উপরই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনে লড়েছিল একাধিক নতুন মুখ। আশানুরূপ ফল না পেলেও এখনই হাল ছাড়ছে না দল। লোকসভা নির্বাচনেও নবীনদের সামনে রেখে লড়তে চায় সিপিএম। তবে দীপ্সিতা বলেন, ‘দলের তরফে এরকম কোনও বিষয়ে আমাদের জানানো হয়নি। দল যে দায়িত্ব দেবে তাই করব। তবে আমাদের আলাদা করে প্রার্থী হওয়া না হওয়ায় কোনও পার্থক্য থাকবে না।’

বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?

বামেদের প্রার্থী তালিকায় বড় চমক দীপ্সিতা-সৃজন, মীনাক্ষীকে নিয়ে কী ভাবছে আলিমুদ্দিন?

বাম-ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যের মানুষের নজরে এসেছেন তিনি। ‘হাইভোল্টেজ’ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (বিজেপি) (Suvendu Adhikari)। শেষপর্যন্ত হেরে গিয়েছিলেন মীনাক্ষী, জিতেছিলেন শুভেন্দু। তবে ভোটের ফলাফল নিয়ে এই কেন্দ্রকে ঘিরে বিতর্ক রয়েছে। চলতি বছরের শুরুতে বামেদের ব্রিগেডে ক্যাপ্টেন ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এরপর থেকেই জল্পনা চলছিল, লোকসভায় কি তাঁকে প্রার্থী করার কথা ভাবছে সিপিএম (CPIM)? সূত্রে খবর, মীনাক্ষী মুখোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে কি না সেবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সিপিএম নেতৃত্ব তাঁকে রাজ্যজুড়ে প্রচারের জন্য চায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত