লাল-হলুদ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর , সম্পর্ক ছিন্নের পথে শ্রী সিমেন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবছর যখন লাল-হলুদের আইএসএল খেলা নিয়ে বিভ্রাট দেখা দিয়েছিল, তখন নবান্ন তে বসে নিজে হাতে সমস্যা সমাধান করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার যেন তা আর সম্ভব হল না। বিগত কয়েক মাস ধরেই ক্লাবের লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক দেখা দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। হয়ত আজই তাঁর উপর জবনিকা নেমে আসল।

আরও পড়ুনঃ ময়দানের বড় খবর, স্পোর্টিং রাইটস ছেড়ে দিচ্ছে শ্রী সিমেন্ট?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আজ বেলার দিকেই নাকি শ্রী সিমেন্টের তরফ থেকে একটি মেইল পাঠানো হয় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। যেখানে নাকি চুক্তি শেষ করে  লাল-হলুদ কে স্পোর্টিং রাইট্‌স ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে লগ্নিকারী সংস্থা। সেইসঙ্গে ওই মেইলের একটি কপি নাকি পাঠানো হয়েছে নবান্নে। তবে এখন পর্যন্ত এই মেইল নিয়ে কোনো রকমের প্রতিক্রিয়া দেননি লাল-হলুদের সাবেক কর্তারা।

লাল-হলুদ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর , সম্পর্ক ছিন্নের পথে শ্রী সিমেন্ট
লাল-হলুদ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর , সম্পর্ক ছিন্নের পথে শ্রী সিমেন্ট

কিন্তু আজ মুখ্যমন্ত্রীর ডাকা সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তির স্বরে মমতা বন্ধোপাধ্যায় বলেন,’আমি কি ইস্টবেঙ্গল ক্লাব চালাই নাকি? যাঁরা ক্লাব চালান তাঁদের জিজ্ঞেস করুন।’ এর মধ্য দিয়েই পরিষ্কার বোঝা যায় যে ক্লাব কর্তাদের উপর খুব একটা সন্তুষ্ট নন তিনি।

লাল-হলুদ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ মমতার, লগ্নিকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের 

কিছুদিন আগেই ক্লাবের ভবিষ্যৎ জানতে ও ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিতে লেসলি ক্লডিয়াস সরনিতে ভিড় জমিয়ে ছিল বেশ কিছু লাল-হলুদ সমর্থক। আবার উল্টো দিকে ক্লাব কর্তাদের সমর্থনে  জড়ো হয়েছিল একদল সমর্থক। এরপর যত সময় এগিয়েছে ততই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে ক্লাব চত্বরে। যারফলে বাধ্য হয়ে সমর্থকদের উপর লাঠি চার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ বাহিনী। এসবের পরে ও সকলের আশা ছিল মুখ্যমন্ত্রীর তৎপরতায় হয়ত সব সমস্যার সমাধান হবে। কিন্তু এবার যেন সেই আশা টাও নিভে গেল।

 

EastBengaljpg

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত