ময়দানের বড় খবর, স্পোর্টিং রাইটস ছেড়ে দিচ্ছে শ্রী সিমেন্ট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ময়দানের বড় খবর, স্পোর্টিং রাইটস ছেড়ে দিচ্ছে শ্রী সিমেন্ট। সেই রাইটাস ছেড়ে দেওয়ার চিঠি পৌঁছে গিয়েছে মধ্যস্থতাকারীদের হাতে। শোনা যাচ্ছে, সেই চিঠির কপি পৌঁছেছে নবান্নেও। তবে লাল-হলুদকে এই ব্যাপারে শ্রী সিমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ অলিম্পিকে সাফল্যের পুরষ্কার, খেলোয়াড়দের সন্মান জানাতে অভিনব ভাবনা পাঞ্জাব সরকারের

অন্যদিকে শ্রী সিমেন্টে ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে যে, এই বিষয় তাদের কাছেও কোনও খবর নেই। তবে যদি শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুর এরকম কোনও সিদ্ধান্ত নিয়ে থাকলে সমর্থন থাকবে শ্রী সিমেন্টের।

9 7

তবে শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে স্পোর্টিং রাইটস ছেড়ে দেওয়ার জন্য বিনিয়োগকারী সংস্থা কোনও ক্ষতিপূরণ তারা দাবি করবে না। কোনও আর্থিক দায়ভার চাপাচ্ছে না। শ্রী সিমেন্ট দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দিচ্ছে, তারা কোনও সমস্যা তৈরি করতে আসেনি।

ময়দানের বড় খবর, স্পোর্টিং রাইটস ছেড়ে দিচ্ছে শ্রী সিমেন্ট?

তারা এসেছিল ফুটবল খেলতে। ক্লাবের উন্নতি করতে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে মিথ্যে, সেটা যে সঠিক নয়, তা প্রমাণ করার জন্যই শ্রী সিমেন্টের এই পন্থা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত