Sreelekha Mitra: দিদি আপনি কি বিজেপিতে যোগ দেবেন! মমতাকে কটাক্ষ শ্রীলেখার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্রীলেখা বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন। যে কোনও রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতেই পান থেকে চুন খসলে বিজেপি কিংবা তৃণমূলকে তুলোধোনা করতে ছাড়েন না। এবার টাটা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা বললেন, তার জেরেই তাঁকে বিদ্রুপ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় এর আগেও বেশ মজার মজার পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেইসব পোস্ট বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আমি নিজে কঙ্গনার ভক্ত, নটী বিনোদিনী চরিত্র নিয়ে মুখ খুললেন রুক্মিণী

বৃহস্পতিবার সকাল সকালও ঠিক সেরকম মুডেই ধরা দিলেন। বলা ভালো শ্রীলেখা মিত্রর পোস্টে বেশ মজাই পেয়েছেন নেট-নাগরিকরা। কালো রঙের পোশাকে আয়নার সামনে দাঁড়িয়ে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখলেন, ”ভুঁরি কমবে না মনে হচ্ছে, দিয়ে দি ড্রেসটা কাউকে? এখনও ট্য়াগ খুলিনি, এরকম পোস্ট বোধ হয় কোনও অভিনেত্রী করে না তাই না?’ কী করব আমায় মমতা রোগে ধরেছে যে!’

দিদি আপনি কি বিজেপিতে যোগ দেবেন! মমতাকে কটাক্ষ শ্রীলেখার
দিদি আপনি কি বিজেপিতে যোগ দেবেন! মমতাকে কটাক্ষ শ্রীলেখার

‘আপনি কি এবার বিজেপিতে যোগ দেবেন?’ মমতা বন্দ্যোপাধ্যায়কে সটান প্রশ্ন শ্রীলেখা মিত্রর। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে…।” সেই মমতার সেই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে জোর চর্চা। বিশেষ করে বাম শিবিরে। প্রেক্ষিতেই এবার মমতাকে কটুক্তি করলেন শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী একেবারে চাঁচাছোলা ভাষাতেই ব্যঙ্গ করে বলেন, “ঢপ-ও এবার বলছে আমায় ছেঁড়ে দে মা, কেঁদে বাঁচি..! আমার চিন্তা হচ্ছে দিদিমণি আপনাকে নিয়ে। আপনি কি এবার বিজেপিতে যোগ দেবেন? বলা যায় না, যা শুরু করেছেন। আসলে আমাদের বেশি হাসা উচিত নয়! ওনার কাছে তো সবই খোরাক।”

দিদি আপনি কি বিজেপিতে যোগ দেবেন! মমতাকে কটাক্ষ শ্রীলেখার

sreelekha 1

পাশাপাশি বাংলার মানুষের উদ্দেশে শ্রীলেখার মন্তব্য, “অনেক হয়েছে। এবার উঠে দাঁড়ান আর বলুন যথেষ্ট হয়েছে।” সব বিষয়েই খুল্লমখুল্লা বক্তব্য রাখেন শ্রীলেখা। তা রাজ্য রাজনীতি হোক কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি। তাঁর এই ঠোঁটকাটা স্বভাবের জন্য় মাঝে মধ্যেই নিন্দা ও বিতর্কের মুখে পড়েন শ্রীলেখা। তবে সেসবকে একেবারেই পাত্তা দেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর