নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সব থেকে আলোচিত ব্যক্তিদের তালিকায় যার নাম সাবার ঊদ্ধে থাকে তিনি হলেন শ্রীলেখা মৈত্র। সব বিষয় তিনি উত্তর দেন সোজাসুজি। আর এবার আচমকায় ফেসবুকে তিনি লেখেন, ‘দয়া করে RIP লিখবেন না আমার শোকে’।
আরও পড়ুন: সেরা অভিনেত্রী রঞ্জা, ‘পিলু’ ধারাবাহিক থেকে ইধিকা পেলেন যোগ্য সম্মান


উল্লেখ্য, ইতিমধ্যেই মৃত্যুর সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর সুস্থতার কামনায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আর এরই মাঝে মৃত্যুর কথা বলেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মৈত্র। এবং তার পর থেকে অগুনতি মানুষ তাঁর প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। তৎক্ষণাৎই পোস্টটি মুছে দিয়েছেন অভিনেত্রী।

তিনি সেই মুছে দেওয়া পোস্টে লেখেন,’অনেক তো বয়স হল, জীবনও কিছু কম দেখলাম না। মা-বাবা নেই। মেয়েটাও বড় বেশি স্বাধীন স্বভাবের। একদিকে ভাল। আমাদের মতো বুড়ো বয়েস পর্যন্ত মা-বাবার ল্যাজ ধরা নয়। কিছু কাজ বাকি। সেগুলো তাড়াতাড়ি করে যেতে চাই। বাকি আমি আমার জীবন বেঁচে নিয়েছি। কোনও আক্ষেপ নেই আমার। কোনও অভিযোগ নেই। আর হ্যাঁ, মৃত্যুকে ভয় করি না। ওটা আরও একটা অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু ম্যাকের প্রচুর লিপস্টিক আছে। সেগুলো কাউকে প্রাণে ধরে দিতে পারব বলে মনে হয় না।’
‘আমার শোকে দয়া করে RIP লিখবেন না’, হঠাৎ এমন কেন কথা বললেন শ্রীলেখা
এরপর অভিনেত্রী আরও লেখেন, ‘আমার চারপেয়ে বাচ্চাগুলো মেয়ে দেখে নিতে পারবে। সৌদা করতে চাই উপরওয়ালার সঙ্গে। যাঁদের এখনও অনেকটা পথ চলা বাকি, তাঁদের রেখো সুস্থ করে। পরিবর্তে যদি ইচ্ছে হয়… আমি প্রস্তুত আর হ্যাঁ আপনাদের বলছি দয়া করে ‘রেস্ট ইন পিস’ লিখবেন না আমার শোকে। আমি আনন্দে যাব। শান্তিতে রেস্ট করব। অযথা চিন্তিত হবেন না। তার চেয়ে অনলাইন ডেটিং আর শপিং করুন।’ এই পোস্টের পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর প্রতি। তিনি তৎক্ষণাৎ পোস্ট ডিলিট করেছেন যদিও। এবং অন্য একটি নতুন পোস্টে লিখেছেন,“সবার চাপে পোস্ট ডিলিট করলাম।”









