নজরবন্দি ব্যুরোঃ সেরা অভিনেত্রীর তকমা পেলেন ‘পিলু’ ধারাবাহিকের রঞ্জা। ‘পিলু’ শেষ হলেও রঞ্জা চরিত্রের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। অভিনেত্রী ইধিকা পালের অভিনয় দর্শকের মনে দাগ কেটে গিয়েছে। কখনো রিমলি আবার কখনো রঞ্জা, প্রত্যেক চরিত্রেই ইধিকার অভিনয় অতুলনীয়।
আরও পড়ুনঃ শীঘ্রই আসছে চঞ্চল চৌধুরীর নতুন ছবি, চরম উন্মাদনা দুই বাংলায়


ধারাবাহিক পিলু নামে শুরু হলেও চলতি ধারাবাহিকে মুখ্য হয়ে ওঠে রঞ্জা চরিত্র। নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী ইধিকা পাল। চোখের ভাবভঙ্গী দিয়ে অভিনয় ফুটে ওঠে তাঁর। রঞ্জা সত্যিই একজন দক্ষ অভিনেত্রী। দর্শকের চোখে অভিনয়ে সেরার তকমা পেলেন ইধিকা।

কলকাতা গ্লিটজ আওয়ার্ডস ২০২২ সদ্য অনুষ্ঠিত হয়ে গেল। এই মঞ্চে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় যোগ্য সম্মান। এই পুরস্কারের জন্য কোন তারকা সেরা সেটা নির্বাচন করেন দর্শকরাই। কয়েক মাস ধরে চলে ভোটিং। দিন-রাত জেগে নিজের প্রিয় তারকাদের ভোট দেন দর্শক। এই নির্বাচনে স্থান পেলেন ইধিকা।
সেরা অভিনেত্রী রঞ্জা, ‘পিলু’ ধারাবাহিক থেকে ইধিকা পেলেন যোগ্য সম্মান



এবার এই মঞ্চে সেরা অভিনয়ের জন্য পুরস্কার পেলেন ছোটপর্দার রঞ্জা ওরফে ইধিকা। অভিনেত্রীর এই জয়ে খুশি ভক্তরা। নেটিজেনদের বক্তব্য ‘তুমি এটার যোগ্য’। শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি অভিনেত্রীরা। জি বাংলার হাত ধরেই পর পর ২ টি ধারাবাহিকে অভিনয় করেন ইধিকা। পিলু ধারাবাহিকে নজর কাড়ার পর আবারও কোন নতুন চমক নিয়ে আসবেন তিনি সেই অপেক্ষায় সিরিয়াল্প্রেমীরা।







