আইনি ঝামেলায় জড়ালেন শ্রাবন্তী, হতে পারে জেলও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও একবার আইনি ঝামেলায় জড়ালেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এরই মধ্যে তাকে নোটিস পাঠিয়েছে ভারতের বন্য প্রাণী সুরক্ষা দফতর। জানা গেছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তার অধীনে মামলা দায়ের হয়েছে। এতে তার বিরুদ্ধে বন্যপ্রাণীকে জোর করে আটক করে রাখার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, কেমন আছেন বাদাম কাকু?

যদি তিনি দোষী প্রমাণিত হন তবে হতে পারে সাত বছরের কারাবাস।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। তবে প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। শ্রাবন্তী ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “হঠাৎ করেই এক মিষ্টি বন্ধুর দেখা পেলাম। হ্যাশট্যাগ- অ্যানিম্যাল লাভ”।

আইনি ঝামেলায় জড়ালেন শ্রাবন্তী, হতে পারে জেলও
আইনি ঝামেলায় জড়ালেন শ্রাবন্তী, হতে পারে জেলও

বেজিশাবকটিকে এভাবে গলায় শিকল পরিয়ে ছবি পোস্ট করায় তীব্র প্রতিবাদ ওঠে নেটিজেনদের তরফেও। কেউ কেউ ঘটনাটিকে ‘অমানবিক’ আখ্যাও দেন। এর পরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে ডেকে পাঠানো হয় ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায়।

আইনি ঝামেলায় জড়ালেন শ্রাবন্তী, হতে পারে জেলও

এদিকে, শ্রাবন্তীর এই মামলায় সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার কাছে মুখ খুলেছেন বনদপ্তরের এক কর্মকর্তা। তার বক্তব্য, এভাবে বন্য প্রাণীকে বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন, তা বাকিদেরও অনুকরণে উৎসাহ জোগায়। তদন্তে তার আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণ সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত