বর্তমানে জিম্বাবোয়ের সঙ্গে পাঁচ ম্য়াচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল, তার মধ্যেই প্রকাশিত হল ভারত বনাম শ্রীলঙ্কা সফরের পূর্ণ সূচি। ১১ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সফরে গিয়ে ভারতীয় টিম ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওডিআই ম্যাচ খেলবে।

এই সফরে টি-২০ সিরিজ শুরু হবে ২৬ জুলাই। আর ওডিআই সিরিজ শুরু হবে ১ অগস্ট। এই সফর থেকে শুরু হবে গম্ভীরের দেশের হয়ে কোচিং জীবন। ফলে দলের সাথে সাথে তাঁর দিকেও নজর থাকবে সকলের। ভারত ও শ্রীলঙ্কা দুই টিমই সামনের টি-২০ সিরিজে নতুন ক্যাপ্টেনের অধীনে খেলবে।

কারণ, বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। আর এ দিকে শ্রীলঙ্কার হয়ে টি-২০ ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়েছেন তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। এ বার দেখার দুই টিমকে নেতৃত্ব দেন কারা। এবার এক নজরে দেখুন পুরো ক্রীড়া সূচি।
গম্ভীরের কোচিং জীবনের প্রথম সিরিজ, ঘোষিত হল শ্রীলঙ্কা সফরের ক্রীড়া সূচি

প্রথম টি-২০ – ২৬ জুলাই, পাল্লেকেলে, সন্ধে-৭টা।
দ্বিতীয় টি-২০ – ২৭ জুলাই, পাল্লেকেলে, সন্ধে-৭টা।
তৃতীয় টি-২০ – ২৯ জুলাই পাল্লেকেলে, সন্ধে-৭টা।
তিনটি ওডিআই ম্যাচ কবে হবে?
প্রথম ওডিআই – ১ অগস্ট, কলম্বো, দুপুর ২.৩০।
দ্বিতীয় ওডিআই – ৪ অগস্ট, কলম্বো, দুপুর ২.৩০।
তৃতীয় ওডিআই – ৭ অগস্ট, কলম্বো, দুপুর ২.৩০।



