চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের ভরসায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। গত রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন মোদি। সোমবার সমস্ত মন্ত্রীদের মন্ত্রক বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সেই মতো যে যার মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়ে মন্ত্রীরা।
আরও পড়ুন: ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম, মজুত করে রাখার কারণে এই বৃদ্ধি

একেবারে পুরোদমে শুরু হয়ে গিয়েছে কাজ। আর এবার স্পিকার বেছে নেওয়ার পালা। সংসদের বিশেষ অধিবেশন হবে ২৪ জুন থেকে শুরু করে ৩ জুলাই পর্যন্ত। সেখানেই বেছে নেওয়া হবে আগামী ৫ বছরের জন্য কে স্পিকারের দায়িত্ব সামলাবেন।
৮ দিনের জন্য হবে সংসদের এই বিশেষ অধিবেশন। জানা গিয়েছে ২৬ জুন স্পিকার বেছে নেওয়া হবে। তার আগে ২৪ এবং ২৫ জুন সাংসদরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী, লোকসভা গঠনের আগে স্পিকারের পদটি ফাঁকা হয়ে যায়।
নতুন সরকারের সংসদে বিশেষ অধিবেশন ২৪ জুন থেকে, হবে স্পিকার নির্বাচন

প্রোটেম স্পিকার হিসাবে কাউকে নিয়োগ করা হয়। লোকসভার সিনিয়ার মোস্ট কাউকে বেঁছে নেওয়া হয়। তাঁর নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তিনিই নিয়োগ করেন।



