আগামীতে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীতে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড। আগামী বছরগুলোতে অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত এই সময়ের মধ্যে আয়োজিত হতে চলা আইসিসি টুর্নামেন্টগুলিকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করেছে সৌরভের বোর্ড।

আরও পড়ুনঃ ফের বিপাকে আলাপন, শৃঙ্খলাভঙ্গের দায়ে শোকজ করল কর্মীবর্গ দপ্তর

এই সাত বছর সময়ের মধ্যে রয়েছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি ৫০ ওভারের বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। সূত্রের খবর এগুলির মধ্যে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি ৫০ ওভার বিশ্বকাপের জন্য বিড করবে।

আগামীতে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছে,পিটিআইকে বলেছিলেন, “হ্যাঁ, আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজনের দাবি করব। অ্যাপেক্স কাউন্সিল এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন