Sourav-Virat: করমর্দন সৌরভ-বিরাটের, জয় হল ক্রিকেটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গৌতম গম্ভীর হলেন না সৌরভ। গম্ভীর যেমন বিরাট কোহলিকে দেখলেই তেলেবেগুনে জ্বলে উঠছেন, সৌরভ হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। শনিবার দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর যাবতীয় বিভেদ, বিতর্ক ভুলে কোহলিকে কাছে টেনে নিলেন সৌরভ। দু’জনে করমর্দন করলেন।

আরও পড়ুন:টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রাহানে, কী বললেন সৌরভ? 

দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি এই মরশুমে একবার মুখোমুখি হয়েছিল। সেবার ‘ডিরেক্টর’ সৌরভ দিল্লিকে অনায়াসে হারিয়ে দিয়েছিল বিরাটের আরসিবি। সেই সঙ্গে কৌশলে প্রাক্তন বোর্ড সভাপতির সঙ্গে করমর্দন পর্বও এড়িয়ে গিয়েছিলেন তিনি। শনিবার দিল্লিতে ঠিক উলটো ছবি দেখা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে।

2 6

এবার আরসিবিকে অনায়াসে হারাল দিল্লি। তবে হারের পর বিতর্ক এড়িয়ে হাসিমুখে করমর্দন করলেন বিরাট এবং সৌরভ।এই মুহূর্তটির জন্যই যেন অপেক্ষা করছিলেন ক্যামেরাম্যান থেকে আপমর ক্রিকেটপ্রেমীরা। মুহূর্ত বন্দী হল। বিরাটের কাঁধে হালকা করে চাপড়ে দিলেন সৌরভ ।

3 4

সেই আচরণে প্রতিপক্ষকে হারানোর দম্ভ নয়, বড় দাদা’র স্নেহ ফুটে উঠল। বিরাটের চেহারাতেও গত ম্যাচের আগ্রাসী মনোভাবের ছিটেফোঁটা দেখা যায়নি। অতীতের ঠান্ডা লড়াইয়ের ইতি টানার ইঙ্গিত দিলেন দু’জনেই। আর এখানেই জয় হল ক্রিকেটের।

করমর্দন সৌরভ-বিরাটের, জয় হল ক্রিকেটের

1 19

একটা করমর্দন যে অনেক কিছু বদলে দিতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন বিরাট ও সৌরভ দু’জনই। শনি-রাতে কোটলার মাঠে অযথা তৈরি হওয়া বিবাদ মেটানোর দিকে প্রথম হাতটা বাড়িয়ে দিলেন সৌরভ। দাদা’কে ফেরালেন না বিরাট। ওই একটা হ্যান্ডশেকই বদলে দিল গুমোট পরিবেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর